বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আরশ-তিশার দ্বন্দ্বের অবসান

তাসনুভা তিশা ও আরশ খান I ছবি : সংগৃহীত
তাসনুভা তিশা ও আরশ খান I ছবি : সংগৃহীত

ছোট পর্দার এক সময়ের আলোচিত জুটি, পরে যাদের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক ও দূরত্ব। সেই তাসনুভা তিশা ও আরশ খানকে নিয়ে ফের শোবিজে গুঞ্জন। ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বে দীর্ঘদিন একে অপরের মুখোমুখি না হলেও, এবার যেন বরফ গলছে। সব তিক্ততা পেছনে ফেলে আবারও একসঙ্গে পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন তিশা—যা নতুন করে কৌতূহল আর আলোচনার জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে।

কালবেলার এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিশা বলেন, ‘আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞেস করে। বর্তমানে আমি কামারপাড়ায় শুটিং করছি, তবে আরশ কোথায় শুটিং করছে তা আমার জানা নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আরশের সাথে আমার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, সেটার অবসান ঘটে গেছে। এখন আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।’

আগামীতে আরশের সঙ্গে কাজ করা নিয়ে তিশা আরও বলেন, ‘যদি কোনো পরিচালক ভালো গল্প নিয়ে আসেন এবং আমাদের দুজনের শিডিউল মিলে যায়, তবে অবশ্যই আমি আরশের সাথে কাজ করতে চাইব। আমার দিক থেকে আর কোনো বাধা নেই।’

এছাড়া চলতি বছর কেমন কাটলো এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘২০২৫ সালটা আমার জন্য কোনোমতে বেঁচে ফেরা বা সারভাইভ করার মতোই ছিল। ‘ইনশাআল্লাহ, ২০২৬ সালকে নতুনভাবে, নতুন উদ্যমে এবং পজিটিভ ও ফ্রেশ মাইন্ড নিয়ে শুরু করতে চাই। নতুন বছর যেন আমার জন্য ভালো কিছু বয়ে আনে, সেজন্য সবার কাছে দোয়া চাই।’

সব মিলিয়ে, তাসনুভা তিশা ও আরশ খানের সম্পর্কের বরফ গলার খবরে আশার আলো দেখছেন ভক্তরা। অতীতের সব ভুল–বোঝাবুঝি পেছনে ফেলে তারা যদি আবার একসঙ্গে কাজ করেন, তবে ছোট পর্দায় ফিরতে পারে সেই পুরোনো রসায়ন। এখন দেখার বিষয়, কথার পর কাজেও মিলবে কি না, সে দিকেই তাকিয়ে শোবিজ অঙ্গন ও দর্শকরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X