কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৬:১৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কোকের সেই বিজ্ঞাপন নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

বাঁয়ে শায়খ আহমাদুল্লাহ ও ডানে কোকাকোলার বিজ্ঞাপনের দৃশ্য। গ্রাফিক্স : কালবেলা
বাঁয়ে শায়খ আহমাদুল্লাহ ও ডানে কোকাকোলার বিজ্ঞাপনের দৃশ্য। গ্রাফিক্স : কালবেলা

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পরপরই বিশ্বের বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়েছে কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা পণ্যটি বর্জনের ডাক দেয়। এর প্রভাব বাংলাদেশেও লক্ষণীয়।

সম্প্রতি এই কোমলপানীয় ব্র্যান্ডের একটি নতুন বিজ্ঞাপন প্রচারে আসার পরপরই এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়। বিজ্ঞাপনটি প্রচারের পর বয়কটের ডাকে এখন সরব সোশ্যাল মিডিয়া।

কোকের বিজ্ঞাপনটি নিয়ে এবার মুখ খুলেছেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামি আলোচক শায়েখ আহমাদুল্লাহও।

সোমবার (১০ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন- ‘আপনার ঈদ হোক চিহ্নিত ইসলামবিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ঈমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য।’

প্রসঙ্গত, সমালোচনার মুখে বিতর্কিত বিজ্ঞাপনটি ইউটিউব চ্যানেল সরিয়ে নিয়েছে আলোচনা-সমালোচনা মাঝে কোকাকোলা। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তাদের ইউটিউব চ্যানেলে সার্চ ‍দিয়ে দেখা যায় বিজ্ঞাপনের ভিডিওটি চ্যানেলে নেই।

তবে ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়ে কোকাকোলা কর্তৃপক্ষ অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি। এ বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

এদিকে ‘যেই দোকানে থাকবে কোক সেই দোকান-ই বয়কট হোক’- এমন অভিনব স্লোগানে কোকাকোলা বয়কটের দিচ্ছেন নেটিজেনরা। বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পিদের বয়কটের ডাকও দিচ্ছেন তারা।

ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের জেরে ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা কোকাকোলা বয়কটের ডাক দেয়। সেই বয়কটের প্রভাবও পড়ে বাংলাদেশে। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন তৈরি করে কোকাকোলা বাংলাদেশ।

সেই বিজ্ঞাপনে বলা হচ্ছে- কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে, আসলে সেই দেশের পণ্য নয় কোকাকোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে। ১৯০টি দেশের মানুষ কোক খায়। এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X