কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়াটিক সোসাইটির কাউন্সিল নির্বাচনে মূলধারা প্যানেলের নিরঙ্কুশ বিজয়

এশিয়াটিক সোসাইটির নবনির্বাচিত সভাপতি ড. হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক ড. ছিদ্দিকুর রহমান খান। ছবি : সৌজন্য
এশিয়াটিক সোসাইটির নবনির্বাচিত সভাপতি ড. হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক ড. ছিদ্দিকুর রহমান খান। ছবি : সৌজন্য

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কাউন্সিল নির্বাচনে ড. হারুন-অর-রশিদ ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বাধীন 'মূলধারা' প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে ১৩টি পদে জয়লাভ করেছে এই প্যানেল। মূলধারা প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি গত কাউন্সিলেরও সাধারণ সম্পাদক ছিলেন।

অন্যদিকে অধ্যাপক ড. শরীফ আহমেদ এবং অধ্যাপক ড. মো. হাকিম আরিফের নেতৃত্বাধীন 'মুক্তিবুদ্ধি চর্চা' নামে প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সদস্য পদের ৪টিতে জয়লাভ করেছে। ৩০ জানুয়ারি-২০২৪ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরিফ উল্লাহ ভূঁইয়া।

মূলধারা প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে অধ্যাপক ড. হাফিজা খাতুন, অধ্যাপক ড. সাজাহান মিয়া ও অধ্যাপক ড. ইয়ারুল কবির। সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ আব্দুল মজিদ। সদস্য পদে অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, অধ্যাপক ড. আব্দুল বাছির, অধ্যাপক ড. নাজমা খান মজলিস ও অধ্যাপক ড. সাব্বির আহমেদ।

আর 'মুক্তিবুদ্ধি চর্চা' প্যানেল থেকে ৪ জন সদস্য পদে নির্বাচিত হন। তারা হলেন- অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. মো. আব্দুল করিম ও অধ্যাপক ড. শুচিতা শারমিন। নির্বাচনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ১৩০০ সদস্যের মধ্যে ৮২৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ৪ সদস্যের নির্বাচন কমিশন এই কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X