কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়াটিক সোসাইটির নেতৃত্বে হারুন-ছিদ্দিকুর

ড. হারুন-অর-রশিদ ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। ছবি : সংগৃহীত
ড. হারুন-অর-রশিদ ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২০২৫ সেশনের জন্য নতুন কাউন্সিল নির্বাচনে ড. হারুন-অর-রশিদ ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বাধীন ‘মূলধারা’ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে ১৩টি পদে জয় লাভ করেছে এই প্যানেল।

মূলধারা প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি গত কাউন্সিলেরও সাধারণ সম্পাদক ছিলেন।

অন্যদিকে অধ্যাপক ড. শরীফ আহমেদ এবং অধ্যাপক ড. মো. হাকিম আরিফের নেতৃত্বাধীন ‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল থেকে সদস্য পদের ৪টিতে জয়লাভ করেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরিফ উল্লাহ ভুঁইয়া।

মূলধারা প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে অধ্যাপক ড. হাফিজা খাতুন, ড. সাজাহান মিয়া ও ড. ইয়ারুল কবির। সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ আব্দুল মজিদ। সদস্য পদে অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, অধ্যাপক ড. আব্দুল বাছির, অধ্যাপক ড. নাজমা খান মজলিস ও অধ্যাপক ড. সাব্বির আহমেদ।

আর ‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল থেকে ৪ জন সদস্য পদে নির্বাচিত হন। তারা হলেন- অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. মো. আব্দুল করিম ও অধ্যাপক ড. শুচিতা শারমিন।

নির্বাচনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ১ হাজার ৩০০ সদস্যের মধ্যে ৮২৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ৪ সদস্যের নির্বাচন কমিশন এই কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X