স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে ‘মেসি’ বানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে আজ হঠাৎ করেই জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা জাইমা রহমান।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এমন কিছু কাজ করেছেন; যা খুবই প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ হঠাৎ করেই বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এসে হাজির হন সরকারপ্রধান। ভিআিইপি গেট দিয়ে সরাসরি মাঠে প্রবেশ করে তিনি চলে যান ডাগআউটে।

সেখানে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। হ্যান্ডশেক করেন। এরপর স্টেডিয়ামে স্থাপিত অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন তিনি। পরে গিয়ে অবস্থান নেন ভিআইপি লাউঞ্জে।

এক পর্যায়ে প্রধানমন্ত্রীর হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১০ নম্বর জার্সি বলতেই ফুটবলপ্রেমীদের চোখের সামনে ভেসে উঠে যে চিত্রটি তা হলো লিওনেল মেসির ১০ নম্বর জার্সি; যা ফুটবলের ইতিহাসে একটি আইকন।

ফুটবলের হাজারো অলিখিত নিয়মের মতো এটাও একটা নিয়ম যে দলের সবচেয়ে ভালো, আক্রমণভাগের সবচেয়ে সৃষ্টিশীল খেলোয়াড়ের গায়ে থাকে ১০ নম্বর জার্সি। বার্সেলোনায় দীর্ঘ সময় যা ছিল লিওনেল মেসির। মেসির আগে সেই ১০ নম্বর জার্সি পরে ন্যু-ক্যাম্প মাতিয়েছেন রোনালদিনহোও। ডিয়েগো ম্যারাডোনা, পেলে, রিভালদো, রবার্তো বাজ্জো, আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্রান্সেসকো টট্টি—নিজ নিজ ক্লাব ও জাতীয় দলের হয়ে অধিকাংশ সময়ে ১০ নম্বর জার্সিই পরেছেন। রিয়াল মাদ্রিদে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন লুকা মদরিচ। পিএসজির ১০ নম্বরটা ছিল নেইমারের।

প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের দায়িত্ব নেওযার পর আজই প্রথম তারেক রহমান ক্রীড়াঙ্গনের কোনো অনুষ্ঠানে যোগদান করলেন। দীর্ঘ সময় স্টেডিয়ামে অবস্থান করে লাল দল ও সবুজ দলের খেলা উপভোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X