স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় ফারজানা-নাহিদা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা ২০-এ ফারজানা-নাহিদা। ছবি : সংগৃহীত
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা ২০-এ ফারজানা-নাহিদা। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে অবিস্মরণীয় এক সিরিজ শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম জয়ের পাশাপাশি ১-১ সমতায় সিরিজ শেষ হতেই আইসিসি থেকে সুখবর পেলেন দুই নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন এই দুই নারী ক্রিকেটার।।

মঙ্গলবার (২৫ জুলাই) আইসিসির প্রকাশিত সবশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ফারজানা হক পিংকি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৯ নম্বরে উঠে এসেছেন। এ ছাড়া বোলিং অলরাউন্ডার নাহিদা আক্তার ৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন। প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে সেরা ২০ এ জায়গা করে নিলেন নারী দুই তারকা ক্রিকেটার।

মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েন ফারজানা। ১০৭ রানের ইনিংসের সুবাদে ব্যাটিংয়ে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়েছেন পিংকি। বর্তমান ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন সর্বশেষ সিরিজে ১৮৫ রান করা এই ব্যাটার। এর আগে রুমানা আহমেদ ২০১৭ সালে ২৫তম স্থানে উঠেছিলেন যা দেশের নারী ক্রিকেটে সেরা অবস্থান ছিল।

বোলিং র‌্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশের নাহিদা আক্তার। ভারতের বিপক্ষে ৬ উইকেট শিকার করে ৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে আছেন। এতদিন বাংলাদেশের সালমা খাতুনের ২০ নম্বর অবস্থান সর্বোচ্চ ছিল। তৃতীয় ওয়ানডে ম্যাচে ৩৭ রানে ৩ উইকেট নেন নাহিদা। শেষের দিকে এক ওভারে মাত্র ১ রানের বিনিময়ে ২টি মহাগুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X