স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির দুর্নীতি নিয়ে মুখ খুললেন সোহান

নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত
নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের একাত্মতা জানিয়ে ছিলেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থেকে শিক্ষার্থীদের পক্ষে বেশ কয়েকবার নিজের মতামত তুলে ধরেন এ উইকেটকিপার-ব্যাটার।

এবার ক্রিকেট বোর্ডকে রাজনীতি ও দুর্নীতি থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি। সে আন্দোলনে বিদায় নেয় শেখ হাসিনার সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ খুঁজে পাওয়া যাচ্ছে না অধিকাংশ বোর্ড পরিচালককে।

রোববার (১১ আগস্ট) মিরপুরে অনুশীলন শেষে আরও অনেক বিষয়ের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটের দুর্নীতির ব্যাপারে কথা বলেন নুরুল হাসান সোহান। তিনি বলেন, ‘সর্বশেষ যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি, বিসিবি থেকে বিভাগীয় দলের জন্য জার্সি বাবদ দেওয়া হতো তিন লাখ টাকার মতো। এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু ক্যাপ্টেন ছিলাম।’

তবে তার চেয়ে অনেক কম টাকায় জার্সি বানানো হতে বলে জানান তিনি, ‘৩০ জন খেলোয়াড়ের জন্য জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকা দিয়ে, যেটা পরার মতো নয়। এটার দায়িত্বে ছিলেন (বিভাগীয় দলের) সেক্রেটারি। ১৪-১৫ বছর ধরে সে-ই ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটেই যদি এমন হয়...। পরে আমরা খেলোয়াড়রা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি।’

এ সময় ঢাকা লিগে আম্পায়ারিং নিয়েও প্রশ্ন তোলেন সোহান, ‘প্রিমিয়ার লিগে অনেক ক্যামেরা, মিডিয়া ফোকাস বেশি থাকে তাই এখানে গত দুই বছর ধরে আম্পায়ারিং নিয়ে তেমন কোনো কিছু হয় না। তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে মিডিয়া ফোকাস ও ক্যামেরা থাকে না তাই সেখানে অনেক কিছুই হয়। যা আমরা পরে জানতে পারি।’

নিচের ধাপে ক্রিকেটারদের আর্থিক দুরবস্থার কথাও তুলে ধরেন জাতীয় দলের জার্সিতে সর্বমোট ৬৪ ম্যাচ খেলা সোহান, ‘আমি অনেক দিন ধরে জাতীয় দলের আশপাশে আছি। আলহামদুলিল্লাহ, চুক্তিতে থাকায় ভালো একটা বেতন পাচ্ছি। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ—এগুলোর অবস্থা কী?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১০

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১১

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৩

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৭

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৮

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৯

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X