স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রডের অবসরের দিনে বড় লিড ইংল্যান্ডের

জো রুটের ব্যাটে ভর করে ইংলিশদের বড় সংগ্রহ । ছবি : সংগৃহীত
জো রুটের ব্যাটে ভর করে ইংলিশদের বড় সংগ্রহ । ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ওভালে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে আছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বাজবলের পতাকা বহনকারীদের স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে বড় লিডের পথে ইংলিশরা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সংগ্রহ ৯ উইকেটে ৩৮৯ রান। ওভারপ্রতি পাঁচের কাছাকাছি রান তুলে স্বাগতিকরা এগিয়ে আছে ৩৭৭ রানে।

তবে ইংল্যান্ডের লিড ছাপিয়েও এই ম্যাচটি আলাদা গুরুত্ব পাচ্ছে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের আচমকা অবসর গ্রহণের কারণে। ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালীনই ৬০০ উইকেটের মালিক এই বোলার ঘোষণা দেন এই ম্যাচ দিয়েই ক্রিকেটকে বিদায় বলছেন তিনি। তাই আজকে যখন ব্যাটিংয়ে নামছিলেন তখন দর্শকদের কাছ থেকে আলাদা সম্মান পান তিনি।

এ দিন অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন জো রুট। ১০৬ বলে ১১ চার ও এক ছক্কায় ৯১ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার ক্রলি ৭৬ বলে ৯ চারে করেন ৭৩ ও জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১০৩ বলে ৭৮ রান।

তৃতীয় দিনে একটা পর্যায়ে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৩২। এরপর ৪৭ রানের মধ্যে ৫ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও অফ স্পিনার টড মার্ফি মিলে নেন ৭ উইকেট।

এই ম্রাচ ড্র হওয়ার সম্ভাবনা খুব কম। ম্যাচের দুদিন এখনও বাকি রয়েছে । তবে আগেই অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করা অস্ট্রেলিয়ার সিরিজ জিততে হলে গড়তে হবে রেকর্ড। এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ১ উইকেটে জিতেছিল সেই ১৯০২ সালের অ্যাশেজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X