স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৪:৫২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-ছেলে মিলে ২০৮ বলে করেন ৪ রান

ইয়ান বেস্টউইক ১৩৭ বল খেলে করেছেন ৪ রান। ছবি : সংগৃহীত
ইয়ান বেস্টউইক ১৩৭ বল খেলে করেছেন ৪ রান। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের নিচের সারির ঘরোয়া ক্রিকেটে একটি অদ্ভুত ও ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের নবম সারির এক ক্লাব ম্যাচে, বাবা ইয়ান বেস্টউইক এবং তার ছেলে থমাস বেস্টউইক একসঙ্গে ২০৮টি বল খেলেছেন, তবে তারা কত রান করেছেন শুনলে অবাক হবেন। প্রায় ৩৫ ওভার খেলে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান করেন।

অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে ডার্বিশায়ার ক্রিকেট লিগের ডিভিশন নাইনের ম্যাচে, যেখানে ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাবের ৪র্থ একাদশ এবং মিকলওভার ৩য় একাদশের মুখোমুখি হয়। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বে চলা ইংল্যান্ডের আক্রমণাত্মক ‘বাজবল’ শৈলীর সম্পূর্ণ বিপরীত কৌশল দেখা গেল এ ম্যাচে।

ডার্লি অ্যাবে দলের ওপেনার ইয়ান বেস্টউইক ১৩৭টি বল খেলে একটিও রান করতে ব্যর্থ হন। তার ছেলে, থমাস, ৭১টি বল খেলে মাত্র ৪ রান করেন, যার মধ্যে ৭০টি শট ছিল ডট বল এবং একটিই ছিল বাউন্ডারি। এই বাবা-ছেলের জুটি মূলত উইকেট বাঁচানোর জন্যই ব্যাটিং করে যায়। তাদের উদ্দেশ্য ছিল অভিজ্ঞতা না থাকায় কোনো ঝুঁকি না নিয়ে উইকেট বাঁচানো।

অপরদিকে, মিকলওভার ৩য় একাদশ তাদের ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৩৫ ওভারে ২৭১/৪ রানের বিশাল সংগ্রহ গড়ে। তাদের ওপেনার ম্যাক্স থম্পসন মাত্র ১২৮ বল থেকে ১৮৬ রান করেন, যার মধ্যে ১৭টি চার ও ১৪টি ছক্কা ছিল। এটি স্টাইল অনুযায়ী একটি বাজবল শৈলী।

কিন্তু ডার্লি অ্যাবে ৪র্থ একাদশের ব্যাটাররা সম্পূর্ণ ভিন্ন কৌশল অবলম্বন করে। ৪৫ ওভারে তারা মাত্র ২১ রান সংগ্রহ করে এবং ৪ উইকেট হারায়। তাদের ইনিংসে মাত্র দুজন ব্যাটার রান করতে সক্ষম হন, তবে কেউই দুই অঙ্কের ঘর পার করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ স্কোর ছিল অতিরিক্ত রান।

ম্যাচটি ড্র হলেও, ডার্লি অ্যাবে দলের ড্রেসিং রুমে ছিল বিজয়ের উদযাপন। ইয়ান বেস্টউইক ম্যাচের পর বলেন, ‘এটা যেন আমরা কোনো ট্রফি জিতেছি। আমাদের ড্রেসিং রুমের পরিবেশ অসাধারণ ছিল। আমরা তিন ঘণ্টা ধরে মাঠে চামড়ার বলের পেছনে দৌড়েছি। তবে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করার পর মনে হলো যেন আমরা কোনো কাপ জিতেছি।’

ইয়ান আরও বলেন, ‘যদিও আমরা কিছু রান করতে পারিনি, তবুও এটি ছিল একটি দারুণ অভিজ্ঞতা। শেষের দিকে আমার মনে হচ্ছিল, আমি কোনো রান না করেই ইনিংস শেষ করব।’

এই অদ্ভুত ও ধীরগতির ইনিংসটি ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এটি শুধু ইংল্যান্ডে নয়, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং কাতারসহ বিভিন্ন দেশেও আলোচিত হয়েছে।

যদিও ম্যাচটি ড্র হয়েছে, মিকলওভার ৩য় একাদশ নিয়ম অনুযায়ী বেশি পয়েন্ট পেয়েছে। তবে ইয়ান ও থমাস বেস্টউইকের ব্লকাথন (কোনো রান না করে বল খেলা) স্থানীয় ক্রিকেটে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

১০

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আহত আরেক নারী 

১১

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

১২

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

১৩

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

১৪

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

১৬

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

১৭

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

১৮

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

১৯

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

২০
X