স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় আহত সরফরাজের ভাই মুশির

সরফরাজ ও মুশির খান। ছবি : সংগৃহীত
সরফরাজ ও মুশির খান। ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতের উঠতি ক্রিকেট তারকা সরফরাজ খানের ছোট ভাই মুশির খান উত্তর প্রদেশে একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ১৯ বছর বয়সী এই মুম্বাই ক্রিকেটার তার বাবা এবং কোচ নওশাদ খানের সঙ্গে কানপুর থেকে লখনউ যাচ্ছিলেন ইরানি কাপ ম্যাচের জন্য। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় মুশিরের ঘাড়ে চোট লেগেছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন। এই মৌসুমে অসাধারণ ফর্মে থাকা মুশির ডুলিপ ট্রফিতে ইন্ডিয়া সি দলের হয়ে ইন্ডিয়া এ দলের বিপক্ষে ১৮১ রান করেছিলেন, যেখানে শুভমন গিল, ময়াঙ্ক আগরওয়াল-এর মতো তারকা ক্রিকেটাররা ছিলেন। মুশির ইরানি কাপের মুম্বাই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং লখনউতে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত রেস্ট অফ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল। চোটের কারণে মুশির রঞ্জি ট্রফির শুরুতেও খেলতে পারবেন না, যা ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্সের পর, মুশির ভারতীয় এ দলের অস্ট্রেলিয়া সফরের জন্যও বিবেচিত হচ্ছিলেন। প্রতিভাবান এই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X