স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের ২২১ রানের বিশাল সংগ্রহ

দিল্লিতে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের চিত্র। ছবি : কালবেলা
দিল্লিতে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের চিত্র। ছবি : কালবেলা

দিল্লিতে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত ২০ ওভারে ২২১/৯ রানের বিশাল সংগ্রহ করেছে। নিতিশ রেড্ডির ৩৪ বলে ৭৪ রান এবং রিংকু সিংয়ের ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ভারতকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। যদিও বাংলাদেশের বোলার রিশাদ হোসেন (৩/৫৫) এবং মুস্তাফিজুর রহমান (২/৩৬) উইকেট পান তবে শেষ ওভারে ৩টি উইকেট পড়ে ভারতের রান গতি কিছুটা কমে।

বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ভালো শুরুও করে । তবে পেসারদের ভালো শুরু ধরে রাখতে পারেননি স্পিনাররা। ভারতের ২২১ রানের কাছে যেতে হলে বাংলাদেশকে সংগ্রাম করতে হবে।

এখন বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য, যেখানে ভারতের জয়ের সম্ভাবনা ৯০ দশমিক ০৫ শতাংশ।

বুধবার (৯ অক্টোবর) পাওয়ার প্লেতে তিন উইকেট নিলেও ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেট হারিয়ে ১০১ রান। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজকে প্রথম ওভারে বল তুলে দিলেও তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। তার প্রথম ওভারে ৩টি বাউন্ডারি মেরে ভারত মোট ১৫ রান নেয়।

এরপর দ্বিতীয় ওভারে রানের লাগাম টেনে ধরেন তাসকিন আহমেদ। তিনি প্রথম ৫ বল থেকে মাত্র ২ রান দিয়ে ভারতকে চাপের মধ্যে ফেলেন এবং শেষ বলে উইকেটও তুলে নেন। সাঞ্জু স্যামসনের খোঁজা স্লোয়ারের টার্গেট হয়ে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি, ৭ বলে করেন ১০ রান।

অধিনায়ক সূর্যকুমার যাদব চেষ্টা করলেও পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের স্লোয়ারে মিড অফে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। ফলে ২৫ রানের মধ্যে ভারতের দুই ওপেনার হারিয়ে চাপ বাড়তে থাকে। এর মধ্যে তানজিম সাকিব আরেক ওপেনার অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে রিংকু সিংকে সঙ্গে নিয়ে দলকে টেনে তুলেন নিতিশ কুমার রেড্ডি। চতুর্থ উইকেটে তাদের পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে ভারত। ৭৪ রান করে নিতিশ ফিরলে ভাঙে ১০৮ রানের জুটি।

এরপর ফিফটি পেয়েছেন রিংকুও। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৫৩ রান করেছেন এই হার্ডহিটার। লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩২ রান। আর শেষ দিকে পরাগ ৬ বলে করেছেন ১৫ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ সাঈদ আরসালানের কবিতা

বেনজীরের ‘সাভানা ইকোপার্ক’ সরকারি ব্যবস্থাপনায়

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

১০

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

১১

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

১২

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১৩

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

১৪

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

১৫

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

১৬

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

১৭

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X