রেজাউল করিম
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নবীরা বলে-কয়ে অবসর নেন, সাকিবরা রয়ে যান সন্দেহের খাতায়

মোহাম্মদ নবী ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ নবী ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ক্রিকেটে আফগানিস্তান এখন আর ছোট দল নয়। যা প্রতিনিয়ত প্রমাণ করেছে রশীদ খান- মোহাম্মদ নবীদের দেশ। শেষ ৫-৭ বছরে যে উন্নতি করেছে আফগানরা সেটা যে কোনো দেশের কাছে ঈর্ষণীয় বটে। শুধু কি ঈর্ষণীয়? না, আফগান ক্রিকেটের উথ্যানকে যে কোনো ক্রিকেট ন্যাশন অনুপ্রেরণা হিসেবেও নিতে পারে। নেয়া উচিত। বাংলাদেশও নিলেও দোষের কিছু থাকবে না।

এক সময় আফগানিস্তান ছোট দল ছিল। আর সেই ছোট দলের বড় তারকার নাম ছিলেন মোহাম্মদ নবী। আইপিএল থেকে শুরু করে বিপিএল কিংবা ক্রিকেটের অন্য যে কোনো লিগে মোহাম্মদ নবী যেন নিয়মিত নাম। নিজের দেশ তো বটেই বিশ্ব ক্রিকেটে যাকে হাইলি রেট করা হয় সেই নবী ওয়ানডে থেকে অবসরের ডাক দিলেন। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির পর ৫০ ওভারের এই ফরম্যাটটাকে বিদায় জানাবেন। এমনটাই আশা রেখেছেন নবী। ক্রিকেট পাড়ায় যেটা এখন ব্রেকিং নিউজ।

মোহাম্মদ নবীর আনুষ্ঠানিক অবসরের ঘোষণার কথা শুনে আপনার একটু খারাপ লাগতেই পারে। হ্যা যেহেতু বিদায় নিচ্ছেন নবী একজন ক্রিকেট ভক্ত হিসেবে আপনার খারাপ লাগাটা স্বাভাবিক। তাছাড়া নবীর যে অসংখ্য ভক্তও রয়েছে লাল-সবুজের দেশে, সেটাও কারণ হতে পারে। তবে এই খারাপ লাগাটা অন্যরকম। কেমন সেটা একটু আলোচনাতেই যাওয়া যাক।

মোহাম্মদ নবী যেমন আফগানিস্তানের পোস্টার বয় তেমনই সাকিব আল হাসানও বাংলাদেশের ক্রিকেটে নক্ষত্র সমান। দেশের ক্রিকেটে সাকিবের অবদান অস্বীকার করার উপায় নেই। কথা ছিল চ্যাম্পিয়ন ট্রফির পর সাকিবও অবসর নেবেন ওয়ানডে ফরম্যাট থেকে। দুই দেশের দুই লিজেন্ডের বিদায় হতে পারতো একই রকম মঞ্চে। তবে সাকিবের অবসর নেয়া তো দূরের কথা চ্যাম্পিয়ন ট্রফিই খেলা হবে কিনা তার সেটা নিয়েই আছে হাজার প্রশ্ন।

প্রশ্নটার উত্তর খোঁজা শুরু হয়ে গেছে শারজায় আফগানিস্তানের সাথে স্কোয়াডে সাকিবের নাম না দেখে। চারদিকের খবর এটাই যে সাকিব নাকি নিজে থেকেই এই সিরিজে নাম দেননি। এছাড়াও বাতাসে গুঞ্জন ভাসছে সাকিব চ্যাম্পিয়নস ট্রফিও খেলবেন না, এমন খবর। যদি এমনটাই হয়, তাহলে দেশের ক্রিকেটে আরও এক কিংবদন্তির মাঠ থেকে বিদায় নেয়া হচ্ছে না।

সাকিব তার শেষ টি-টোয়েন্টিটা খেলে ফেলেছেন বিশ্বকাপেই। যদিও ফেরার একটা আভাস দিয়ে রেখেছেন। তবে ফেরা যে হবে না সেটা নিশ্চিতভাবেই বলা যায়। টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দেশের মাটিতে অবসর নিতে চেয়েও পারেননি। কেন পারেননি সেটা কারও অজানা নয়। আর ওয়ানডের অবসরটা পেন্ডুলামে ঝুলছে। হয়তো এই ফরম্যাটাতেও অজান্তেই অবসর হয়ে গেছে সাকিবের, হয়তো না। তবে আফসোস হয় অন্য দেশের ক্রিকেটাররা যখন বলে-কয়ে, আনুষ্ঠানিকভাবে অবসর নেন, তখন দেশের কিংবদন্তি সমতুল্য ক্রিকেটাররা কীভাবে অথবা কবে অবসর নেবেন সেটাই জানা থাকে না কারই। দোটানাটা থেকেই যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১০

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১১

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১২

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৩

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৪

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৫

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৭

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৮

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৯

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

২০
X