স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন নবী

মোহাম্মদ নবী। ছবি : সংগৃহীত
মোহাম্মদ নবী। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান শুক্রবার (৮ নভেম্বর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেন।

নাসিব খান বলেন, ‘হ্যাঁ, নবী চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন এবং তিনি বোর্ডকে এ ব্যাপারে কয়েক মাস আগেই জানিয়েছেন। তিনি আমাকে জানিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তিনি ওডিআই ক্যারিয়ার শেষ করতে চান, এবং আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’ নাসিব আরও জানান যে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নবী টি-টোয়েন্টি ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে হাফ-সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন নবী। ওডিআইতে তার ১৬৫ ম্যাচে ৩৫৪৯ রান সংগ্রহ এবং ১৭১ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে, ব্যাটিং গড় ২৭.৩০।

শারজায় চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশে বিপক্ষে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নবী, যা তার দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর গড়তে সহায়ক হয়। আল্লাহ গজনফারের ছয় উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তান সেই ম্যাচে জয়লাভ করে।

উল্লেখ্য, নবী ২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X