ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চোট কাটিয়ে শান্তর রঙিন ফেরা

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

কুঁচকির ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। চোট কাটিয়ে তার ফেরার মঞ্চ জাতীয় লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। রাজশাহী বিভাগের অধিনায়ক তিনি। তবে প্রথম দুই ম্যাচে একাদশে না থেকে নেট অনুশীলনে নিয়েছিলেন প্রস্তুতি। ফেরার ম্যাচে দাপুটে ব্যাটিংয়ে খেলেছেন ৮০ রানের ইনিংস। বড় পুঁজি নিয়েও বরিশালের বিপক্ষে জেতা হয়নি তাদের। বরিশাল হারের বৃত্ত ভাঙছে রাজশাহীকে হারিয়ে। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রংপুর, ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২নং মাঠে দিনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ৫ উইকেটে ১৮৪ রান যোগ করে রাজশাহী। ৫৪ বলে ১৪৮.১ স্ট্রাইকরেটে ৮০ রান করেন শান্ত। ৫টি চার ও ৪টি ছয় হাকান তিনি। শান্তর এমন ব্যাটিংয়ের পরও বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে বরিশাল। আব্দুল মাজিদ ও ফজলে মাহমুদের ফিফটিতে চড়ে ৩ বল বাকি রেখেই জয় তুলে নেয় বরিশাল। টুর্নামেন্টে এটি তাদের প্রথম কোনো জয়। আগের দুই ম্যাচে হেরেছিলেন ফজলে মাহমুদরা। একই সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হওয়া অন্য ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে মাত্র ১২০ রান যোগ করতে পেরেছিল সিলেট। সহজ লক্ষ্য পেয়ে ৪.২ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত করে রংপুর। নাঈম ইসলামের ফিফটি ও আব্দুল্লাহ আল মামুনের ১২ বলের ঝোড়ো ২৯ রানে চড়ে শীর্ষস্থান মজবুত করে তারা।

দিনের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ঢাকা বিভাগকে মাত্র ৬৪ রানে আটকে দিয়েছিল চট্টগ্রাম। ফরহাদ হোসেনের বোলিং তোপে পড়ে ঢাকার ১০ ব্যাটারই ছুঁতে পারেনি দুই অঙ্কের স্কোর। একমাত্র তাইবুর রহমানের ব্যাটে মেলে ৩০ রানের দেখা। ছোট লক্ষ্য পেয়ে মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে ৯ ওভার বাকি রেখেই ১০ উইকেটের জয় তুলে নেন তামিম ইকবাল। ৪৪ রানে অপরাজিত ছিলেন জয় ও সঙ্গে থাকা তামিম করেছিলেন ২১ রান। একই সময় ২নং মাঠে হওয়া ম্যাচে ৬ রানে জিতেছে ঢাকা মেট্রো। ১৮ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৪৬ রান তোলে ঢাকা মেট্রো। রান তাড়ায় সমীকরণ মেলাতে ব্যর্থ হন নুরুল হাসান সোহানরা। ১৪০ রানে গিয়ে থামেন তারা। জিতে টেবিলের দ্বিতীয়স্থান ধরে রেখেছে ঢাকা মেট্রো। রংপুরের মতো তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X