স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা টেস্টে মাঠে নামছে আফগানিস্তান-বাংলাদেশ

একমাত্র ঢাকা টেস্টে মাঠে নামবে আফগানিস্তান-বাংলাদেশ দল
একমাত্র ঢাকা টেস্টে মাঠে নামবে আফগানিস্তান-বাংলাদেশ দল

ইনজুরির কারণে টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল স্কোয়াডে থাকছেন না। তাই সাকিব-তামিমকে ছাড়াই কিছুক্ষণের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। আজ সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

প্রায় চার বছর পর আবারো সাদা পোশাকের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে জয়ের বিকল্প অন্য কিছু ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান। সাকিব না থাকায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।

টাইগার বাহিনীর তুলনায় কিছুটা এগিয়ে আফগানদের মনোবল। গতবার বাংলাদেশ সফরে অলরাউন্ডার রশিদ খানের স্পিনবিষে বড় জয়ের দেখা পেয়েছিল আফগানিস্তান। তবে আজ শুরু হতে যাওয়া টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লিটন দাসের দল। ২২৪ রানে জয়ী ওই টেস্টের নায়ক রশিদ খান ইনজুরিতে থাকায় কিছুটা স্বস্তিতে বাংলাদেশ।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X