বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির চোখে বাবরই সেরা

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারতীয় তারকা বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারতীয় তারকা বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

বর্তমান প্রজন্মের অন্যতম সেরা দুই ক্রিকেটার হলেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে দুজনের মধ্যে সেরা কে? এ নিয়ে সমর্থকদের মধ্যে বিস্তর মতবিরোধ থাকলেও পাকিস্তান অধিনায়ক বাবরকেই তিন সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটার হিসেবে আখ্যায়িত করেছেন বিরাট কোহলি।

চলতি আগস্টে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। পরের মাসে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এ দুই প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলছে। এরই মধ্যে বাবর আজমকে তিন সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটার বলে প্রশংসায় ভাসালেন ভারতীয় ক্রিকেট তারকা কোহলি।

ভারতীয় খেলাধুলাভিত্তিক চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর আজমের প্রশংসা করেন ভারতীয় জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। এমনকি বাবরের সঙ্গে প্রথম দেখা হওয়ার কথাও জানান বিরাট। তিনি বলেন, ‘২০১৯ সালে (ওয়ানডে) বিশ্বকাপে ম্যানচেস্টারে ভারত-পাকিস্তান ম্যাচের শেষে বাবরের সঙ্গে প্রথম দেখা হয়েছিল আমার। ইমাদ ওয়াসিম আমাকে এসে জানায় বাবর আমার সঙ্গে কথা বলতে চায়।’

বিরাট কোহলি আরও বলেন, ‘আমরা ওল্ড ট্রাফোর্ডে বসে ক্রিকেট নিয়ে আলোচনা করেছিলাম। সে আমাকে অনেক শ্রদ্ধা ও সম্মান করে। যা এখনো বিদ্যমান রয়েছে। যৌক্তিকভাবেই, সে হয়তো সব সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটার।’

২০২২ সালে স্টার স্পোর্টসকে সাক্ষাৎকারে বাবর আজমকে প্রশংসা করেন কোহলি। তিন সংস্করণে বিশ্বের সেরা ক্রিকেটার বললেও এর পেছনে অবশ্য কারণও রয়েছে। বর্তমান আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছেন বাবর। বিরাট কোহলির অবস্থান ৯ নম্বরে। টেস্টের র্যাংকিংয়েও ৪ নম্বর অবস্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক। এমনকি টি-টোয়েন্টিতেও ৩ নম্বরে আছেন বাবর। ক্রিকেটর তিন সংস্করণ মিলিয়ে বর্তমানে শীর্ষ পাঁচে অবস্থান করা একমাত্র ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজমই।

আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে সুপার ফোরেও দুদলের আরেকবার দেখা হওয়ার সুযোগ রয়েছে জনপ্রিয় এ দুই ক্রিকেটারের। ১৪ অক্টোবর বিশ্বকাপের ম্যাচে ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X