স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবিতে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন সভাপতি ফারুক আহমেদ

ফারুক আহমেদ । ছবি : সংগৃহীত
ফারুক আহমেদ । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। বিশেষ করে বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের অসন্তোষ ও বোর্ড ছাড়ার ইঙ্গিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টিকে বড় করে দেখছেন না। তার মতে, ‘আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমাদের নতুন বোর্ডে দুজন নতুন ডিরেক্টর আছেন—আমি বোর্ড প্রেসিডেন্ট, আরেকজন ফাহিম। আমি সবসময় বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। দলের ভেতরও সবাই সেরা বন্ধু হয় না, কিন্তু পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অনেক কিছু ঠিক করা যায়। যদি কোনো অসন্তোষ থাকে, সেটা আমার সঙ্গে সরাসরি আলোচনা করলেই ভালো।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা দুজন নতুন ডিরেক্টর, বেশিরভাগ কাজই একসঙ্গে করার চেষ্টা করেছি। তবে শেষের দিকে কিছু যোগাযোগের ঘাটতি হতে পারে, কারণ অনেক জরুরি সিদ্ধান্ত আমাকে এককভাবে নিতে হয়েছে। এ কারণেই হয়তো কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে আমি আজই এ বিষয়ে আলোচনা করছি এবং আশা করি, সমাধান হয়ে যাবে।’

বিসিবি সভাপতির মতে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ‘আমরা সবাই একরকম নই। ছোটখাটো মতপার্থক্য থাকবেই, তবে সেটাকে বড় সমস্যা না বানিয়ে আলোচনা করে সমাধান করাই শ্রেয়। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের কোনো বড় অসন্তোষ থাকবে না।’

ফারুক আহমেদের এই বক্তব্য বোর্ডের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, ফাহিম এই বক্তব্যের পর কী সিদ্ধান্ত নেন এবং বোর্ডে তার অবস্থান কীভাবে পরিবর্তিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

১০

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

১১

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

১২

বাড়ছে সুরমা নদীর পানি, দুর্যোগ প্রস্তুতি জোরদারের নির্দেশ

১৩

ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

প্রকাশের আগেই বৃত্তির ফল ফাঁস, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

১৫

ভারী বর্ষণে জলাবদ্ধতা, সাতক্ষীরায় বিপর্যস্ত জনজীবন

১৬

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

১৭

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

১৮

শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

১৯

পেনশনে বড় সুখবর, কারা পাচ্ছেন বাড়তি সুবিধা?

২০
X