স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মালিকানা বদলের পর ১ কোটি ১০ লাখ টাকা কী পাবেন নাঈম?

মোহাম্মদ নাঈম শেখ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ নাঈম শেখ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। দলটি ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে ভেড়াতে খরচ করে রেকর্ড ১ কোটি ১০ লাখ টাকা। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি—ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গুল সার্ভিস।

ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হওয়া এবং প্রত্যাশিত স্পন্সর না পাওয়ার কথা উল্লেখ করে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে লিখিতভাবে সরে দাঁড়ানোর আবেদন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল কাইয়ুম। সূত্রের দাবি, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হলেও অর্থসংকটের কারণে তাদের পারিশ্রমিক দেওয়া সম্ভব হয়নি।

এই অবস্থায় চট্টগ্রাম রয়্যালসের পুরো দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—নিলামে কেনা ক্রিকেটারদের, বিশেষ করে নাঈমের মতো বড় অঙ্কের চুক্তির কী হবে?

বিষয়টি পরিষ্কার করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। তিনি জানান, সকালে খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে তাদের জানানো হয়েছে—যাদের সঙ্গে বৈধ চুক্তিপত্র রয়েছে, তারা নির্ধারিত পারিশ্রমিক পাবেন। আর যেসব ক্রিকেটারের চুক্তির কাগজ সম্পূর্ণ হয়নি, তাদের সঙ্গে নতুন করে চুক্তি সম্পাদন করা হবে।

এদিকে চট্টগ্রাম রয়্যালসের জন্য নতুন ব্যবস্থাপনাও নির্ধারণ করেছে বিসিবি। মেন্টরের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিজানুর রহমানকে এবং দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন নাফিস ইকবাল।

সব মিলিয়ে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে চট্টগ্রাম রয়্যালসকে মাঠে নামাতে তৎপর বিসিবি, আর নাঈমসহ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আপাতত স্বস্তির বার্তাই মিলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১০

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৫

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৭

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৮

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

২০
X