স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের মালিকানা নিজেদের হাতে নেওয়ার কারণ জানাল বিসিবি

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বিপিএলের দ্বাদশ আসর শুরুর ঠিক আগমুহূর্তেও যেন বিতর্ক থামছে না। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে চট্টগ্রাম দলের মালিকানার দায়িত্ব নিজেদের হাতে নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এই অপ্রত্যাশিত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।

বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিঠু জানান, আর্থিক সংকটের কারণেই চট্টগ্রামের আগের মালিকপক্ষ সরে দাঁড়াতে বাধ্য হয়েছে। তাঁর ভাষায়, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে—তারা কোনো স্পন্সর সংগ্রহ করতে পারেনি। সাম্প্রতিক সময়ে ইন্টিগ্রিটি ইস্যু ঘিরে বিভিন্ন গুজব ও আলোচনা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্পন্সররা আগ্রহ দেখায়নি। সেই চাপ আর বহন করা তাদের পক্ষে সম্ভব হয়নি।

তবে ইন্টিগ্রিটি ও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিসিবির অবস্থান একচুলও বদলাবে না—এ কথা স্পষ্ট করে দেন মিঠু। তিনি বলেন, এই দুটি বিষয়ে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। শুরু থেকেই বোর্ডের অবস্থান ছিল পরিষ্কার, এখনো তা-ই আছে।

এই জটিল পরিস্থিতির মাঝেও ইতিবাচক দিক দেখছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব। তাঁর মতে, খেলোয়াড়দের পাওনা নিয়ে যদি বোর্ড নরম অবস্থান নিত, তাহলে সমস্যা সাময়িকভাবে চাপা দেওয়া যেত। কিন্তু তা না করে সময়মতো সিদ্ধান্ত নেওয়াকেই তিনি সঠিক বলে মনে করছেন।

তবে বাস্তবতা অস্বীকার করেননি মিঠু। বিপিএল শুরুর ঠিক আগে এমন সংকট তৈরি হওয়ায় যে বিসিবি বড় চাপের মধ্যেই আছে, সেটিও স্বীকার করেন তিনি। জানান, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পুরো কাঠামো নতুন করে সাজাতে হয়েছে। হাবিবুল বাশারকে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে, মিজানুর রহমান বাবুলকে ঢাকায় থেকে দ্রুত সিলেটে আনা হয়েছে কোচ হিসেবে, আর নাফিস ইকবালকে করা হয়েছে দলের ম্যানেজার।

চট্টগ্রামের মালিকপক্ষের দেওয়া চিঠি ইতোমধ্যে বিসিবির লিগ্যাল বিভাগের কাছে পাঠানো হয়েছে বলেও জানান মিঠু। সব মিলিয়ে চাপের মধ্যেই হলেও টুর্নামেন্ট নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১০

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১১

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১২

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৩

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৪

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৫

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৬

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৭

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৮

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৯

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

২০
X