স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তামিম-শান্তকে দলে ভেড়ালো রাজশাহী

নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমে নিজেদের প্রস্তুতি জোরদার করছে রাজশাহী ওয়ারিয়র্স। পদ্মাপাড়ের এই ফ্র্যাঞ্চাইজি এবার দলে টেনেছে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার—টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার তানজিদ হাসান তামিমকে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ হান্নান সরকার। রাজশাহী ওয়ারিয়র্সের অফিসিয়াল ফেসবুক পেজেও শান্ত ও তানজিদের দলে যোগ দেওয়ার খবর প্রকাশ করা হয়েছে।

ডিসেম্বর-জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএলের জন্য ইতোমধ্যে পূর্ণ উদ্যমে দল গোছানোর কাজ শুরু করেছে রাজশাহী। নাবিল গ্রুপ নতুন মালিকানা পাওয়ার পরই ফ্র্যাঞ্চাইজিটি হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়।

বিপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। তবে তার আগেই রাজশাহী নিজেদের স্কোয়াড শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় দলের দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।

ফেসবুক পোস্টে হান্নান সরকার লিখেছেন, ‘তানজিদ তামিমের পর এবার নাজমুল হোসেন শান্তকেও আমরা দলে পেয়েছি। কোচ হিসেবে ওকে পেয়ে আমি আনন্দিত। শান্ত একজন মেধাবী ও পরিশ্রমী ক্রিকেটার, নিজের দিনে যেকোনো কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। আশা করি রাজশাহীর হয়ে খেলার প্রতিটি মুহূর্ত সে উপভোগ করবে।’

রাজশাহী ওয়ারিয়র্সের অফিসিয়াল পেজ থেকেও শান্তের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে লেখা হয়েছে, ‘নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন। একজন প্রমাণিত নেতা ও শীর্ষ পর্যায়ের পারফর্মারকে দলে পেয়ে আমরা আনন্দিত। ওয়ারিয়র্স পরিবারের পক্ষ থেকে তাকে স্বাগত।’

এদিকে, দলের নেতৃত্ব নিয়েও আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, রাজশাহীর অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন শান্ত। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ রাখছে। গুঞ্জন আছে, পাকিস্তানের সাহেবজাদা ফারহানকেও দেখা যেতে পারে রাজশাহীর জার্সিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X