স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অভাব অনুভব করবেন শান্ত

নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দল ঘোষণার পর দীর্ঘ সময় এই বিষয়ে মন্তব্য করেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের অনুপস্থিতি নিয়ে সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করলেন তিনি।

সাকিব দলে না থাকায় তাকে মিস করবেন কি না—এই প্রশ্নের জবাবে শান্ত সরাসরি বলেন, ‘অবশ্যই মিস করবো।’

তবে পরক্ষণেই প্রশ্নটি নিয়ে কিছুটা ভিন্ন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আসলে এই প্রশ্ন কেন করা হলো? সবাই জানে, সাকিব ভাই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তার উপস্থিতি সবসময়ই মূল্যবান। তবে বড় টুর্নামেন্টের আগে এসব নিয়ে কথা বলার চেয়ে, সামনে কীভাবে ভালো করা যায় সেটার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত।’

বাংলাদেশ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল, যা এখনো এই টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য। সেই অভিজ্ঞতা এবার দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে জানান শান্ত।

তিনি বলেন, ‘সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ স্মৃতি আছে আমাদের। সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম, যা নিঃসন্দেহে অনুপ্রেরণার জায়গা। দেশের মানুষ, পরিবার—সবাই প্রত্যাশা করছে আমরা ভালো কিছু করব। প্রস্তুতি ভালো হয়েছে, আত্মবিশ্বাসী আমরা।’

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড—তিনটি দলই শক্তিশালী। তবে শান্ত জানালেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি দলই ভালো, তবে আমাদেরও সেই সামর্থ্য আছে। সবাই মনেপ্রাণে বিশ্বাস করে, আমরা ভালো করতে পারবো। বাড়তি চাপ নেওয়ার কিছু নেই, বরং সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করাই প্রধান লক্ষ্য।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবার নতুন চ্যালেঞ্জের সামনে, তবে শান্তর নেতৃত্বে দল কতদূর যেতে পারে সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১০

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১২

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৩

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৪

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৫

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৬

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৭

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৮

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

২০
X