স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুবাইয়ে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুই দলেরই লক্ষ্য গ্রুপপর্বে নিজেদের অবস্থান আরও সুসংহত করা। আগের ম্যাচে জয় পাওয়া ভারত আজও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে, অন্যদিকে পাকিস্তান দলে একটি পরিবর্তন এনেছে—ইমাম-উল-হক ফিরেছেন একাদশে, ফখর জামান বাদ পড়েছেন।

পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান টস জিতে জানান, ‘উইকেট ভালো মনে হচ্ছে, তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। বড় লক্ষ্য দিতে চাই। আইসিসি ইভেন্টের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা স্বাভাবিক পরিকল্পনা ধরে রাখতে চাই। এখানকার কন্ডিশন আমাদের চেনা, আমরা অতীতে ভালো খেলেছি এবং আজও সেরাটা দিতে চাই।’

ভারত অধিনায়ক রোহিত শর্মার টস হার নিয়ে কোনো আক্ষেপ নেই। বরং আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘টসের ফল বড় কিছু নয়, তারা জিতেছে, তাই আমরা বোলিং করছি। উইকেট আগের ম্যাচের মতোই মনে হচ্ছে, একটু ধীরগতির হতে পারে। আমাদের ব্যাটিং লাইনআপ অভিজ্ঞ, তাই জানি কীভাবে সামলাতে হবে। দলগত পারফরম্যান্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের ম্যাচ সহজ ছিল না, কিন্তু সেই চাপে খেলেই নিজেদের যাচাই করা ভালো।’

দুই দলের একাদশ

ভারত (অপরিবর্তিত একাদশ)

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

পাকিস্তান (একটি পরিবর্তন)

ইমাম-উল-হক, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), সালমান আগা, তায়্যাব তাহির, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১০

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১১

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১২

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৩

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৪

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৫

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৮

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৯

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

২০
X