স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০২:২১ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রফি জয়ের পর শামির মায়ের পা ছুঁয়ে কোহলির শ্রদ্ধার নিদর্শন

কোহলি ও শামির মায়ের মধ্যকার আবেগঘন সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত
কোহলি ও শামির মায়ের মধ্যকার আবেগঘন সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত

১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত আবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে, আর দুবাইয়ের সেই রাত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক স্বর্ণালি অধ্যায় হয়েই থাকবে। তবে মাঠের খেলাকে ছাপিয়ে গেছে এক আবেগঘন মুহূর্ত— যেখানে ভারতের ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি ছুঁয়ে দিলেন মোহাম্মদ শামির মায়ের পা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চোটের কারণে দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন মোহাম্মদ শামি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সে ফিরে আসেন তিনি, ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন। ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, যদিও ম্যাচ চলাকালীন ছোটখাটো ইনজুরির শিকার হন।

বড় জয়ের রাতে শামির পরিবারও ছিলেন মাঠে। ট্রফি হাতে নেওয়ার পর খেলোয়াড়দের পরিবারের সদস্যরা যখন উদযাপনে যোগ দেন, তখনই দেখা যায় বিরাট কোহলির হৃদয় ছোঁয়া এক দৃশ্য। শামির মাকে সম্মান জানিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করেন কোহলি, এরপর পরিবারের সঙ্গে ছবি তোলেন। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়, আর কোহলির প্রতি ভক্তদের ভালোবাসা যেন আরও বেড়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন কোহলিকে। ভারতীয় ক্রিকেটে তার নেতৃত্বগুণ ও অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের জন্য তিনি বরাবরই আলোচনায় থাকেন, তবে এদিন তার মানবিক দিক আরও একবার সবার সামনে তুলে ধরলো।

দীর্ঘদিন ধরে আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্তে আটকে ছিল ভারত। কিন্তু দুবাইয়ের মাটিতে যেন সব বদলে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসরেই ভারত ছিল অপরাজিত, আর ফাইনালেও তারা নিজেদের আধিপত্য ধরে রাখল।

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের নেপথ্যে বড় অবদান রাখেন অধিনায়ক রোহিত শর্মা। ৭৬ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তি এনে দেন তিনি। পাশাপাশি শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়ার ছোট কিন্তু কার্যকর ইনিংস ভারতকে লক্ষ্যের দিকে এগিয়ে নেয়। তবে ম্যাচের শেষদিকে কেএল রাহুলের ঠান্ডা মাথার ৩৪ রানের অপরাজিত ইনিংস নিশ্চিত করে ভারতের শিরোপা জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X