স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৪ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে পড়ে পিএসএল ছেড়ে দেশে ফিরছেন লিটন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

ইনজুরিতে ছিটকে গেলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। পিএসএল খেলতে গেলেও কোন ম্যাচ না খেলেই দেশে ফিরছেন করাচির হয়ে খেলতে যাওয়া এই ব্যাটার৷

অনেক স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ পা রেখেছিলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই সেই স্বপ্নভঙ্গ হলো এই বাংলাদেশি তারকার। আসরের প্রথম ম্যাচের দিনই দেশে ফিরে আসছেন লিটন—কারণ চোট।

চোটটিও খুব সাধারণ নয়। হাতের আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ, এখনই সঠিক চিকিৎসা না নিলে পরিস্থিতি হতে পারে আরও জটিল। তাই লিটনকে আগামী দুই সপ্তাহের জন্য দেওয়া হয়েছে পূর্ণ বিশ্রামের নির্দেশ, যার অর্থ—পিএসএলে একটিও ম্যাচ খেলা হচ্ছে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পিএসএলে অংশগ্রহণের জন্য লিটনকে পুরো আসরের এনওসি দিয়েছিল, এমনকি চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও বিশ্রামে রাখা হয়েছিল তাকে। কিন্তু শেষ পর্যন্ত মাঠে না নামতেই ফিরে আসতে হচ্ছে লিটনকে।

করাচি কিংসে লিটনের মূল ভূমিকা ছিল টিম সেইফার্টের ব্যাকআপ হিসেবে। এখন দলের ম্যানেজমেন্ট বিকল্প খুঁজবে কি না, সেটি এখনও স্পষ্ট নয়।

এদিকে ১২ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৯টায় মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসএল অভিযান শুরু করছে করাচি কিংস। তবে লিটনকে তাদের সঙ্গে পাওয়া যাবে না, বরং মাঠের বাইরে বসেই এবার দেখতে হবে পুরো আসর।

এটা শুধুই দুর্ভাগ্য নয়, বরং লিটনের ক্যারিয়ারের জন্য একটা বড় ধাক্কাও। ইনজুরি কাটিয়ে তিনি দ্রুতই মাঠে ফিরবেন, এমনটাই প্রত্যাশা বাংলাদেশি ভক্তদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন রাডার স্থাপনায় হামলা চালাল আইআরজিসি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

দুই নদীর মোহনায় অবরুদ্ধ গ্রাম, অনিশ্চয়তায় ৪৫ পরিবার

১০

পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থি ২৪ বিদ্রোহী নিহত

১১

চারুকলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা ২’

১২

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

১৩

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: চট্টগ্রামে অর্থমন্ত্রী

১৪

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কঠিন সমীকরণে পাকিস্তান

১৬

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

১৭

পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

১৮

ফাইনালের দায়িত্ব পাওয়া রেফারির সিদ্ধান্তে ‘পেনাল্টি’ পেয়েছিলেন মেসি

১৯

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

২০
X