স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ জিম্বাবুয়ের

শন উইলিয়ামকে ফিরিয়ে বাংলাদেশের উদযাপন। ছবি : সংগৃহীত
শন উইলিয়ামকে ফিরিয়ে বাংলাদেশের উদযাপন। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দারুণ সূচনার পর ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট হাতে জিম্বাবুয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। তবে সেশন শেষে দু’দলই কিছু প্রাপ্তি নিয়ে মাঠ ছেড়েছে। জিম্বাবুয়ে লিড নিয়েছে ২২ রানের, যদিও সেটি আরও বড় হতে পারত যদি না শন উইলিয়ামস হঠাৎই উইকেট ছুড়ে দিয়ে আসতেন।

বাংলাদেশের করা ১৯১ রানের জবাবে দ্বিতীয় দিনে প্রথম সেশনে ১৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। সেখান থেকে উইলিয়ামস ও ম্যাধেভেরের জুটি কিছুটা স্থিরতা এনে দিলেও উইলিয়ামসের ৫৯ রানের মাথায় হঠাৎই ক্যাচ তুলে দেওয়া পুরো পরিকল্পনাতেই আঘাত হানে।

তার আগে অবশ্য দুই ওপেনার ব্রায়ান বেনেট (৫৭) ও বেন কারেন (১৮) মিলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়ে দেন। এরপর রানা ঝড়ে ম্যাচে ফিরে টাইগাররা। উইলিয়ামসের পরে মাধেভেরে ২৪ রানে বিদায় নিলেও উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে দৃঢ়তা দেখান উইকেটকিপার ব্যাটার নয়াশা মায়াভো। সেশনের শেষ অবধি ৩১ রানে অপরাজিত থেকে মসাকাদজাকে (২*) সাথে নিয়ে জিম্বাবুয়েকে ৬ উইকেটে ২১৩ রানে পৌঁছে দেন তিনি।

বাংলাদেশের পক্ষে তরুণ পেসার নাহিদ রানা সবচেয়ে সফল বোলার, ৩টি উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। তবে স্পিনাররা ছিলেন অনুজ্জ্বল, যার ফলে পেসারদের ওপরই চাপ পড়েছে বেশি।

বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেন মুমিনুল হক। এছাড়া শান্ত করেন ৪০ এবং জাকার আলির ব্যাট থেকে আসে ২৮ রান। জিম্বাবুয়ের পক্ষে মাসাকাদজা নেন ৩ উইকেট, মুজারাবানি ও ন্যাউচি নেন দুটি করে উইকেট।

তৃতীয় সেশন শুরুর আগে জিম্বাবুয়ে এগিয়ে ২২ রানে। বাংলাদেশের লক্ষ্য এখন দ্রুত উইকেট তুলে নিয়ে লিড বড় হতে না দেওয়া। সেশনের শুরুতেই যদি একটি-দু’টি উইকেট পড়ে, তাহলে আবারও ম্যাচে ফিরতে পারে স্বাগতিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X