স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে রানা-ঝড়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

নাহিদ রানা। ছবি : সংগৃহীত
নাহিদ রানা। ছবি : সংগৃহীত

আগের দিন ১৯১ রানে অলআউট হওয়া এবং প্রতিপক্ষ ওপেনারদের কাছ থেকে ৬৭ রান হজম করে কিছুটা চাপেই ছিল স্বাগতিকরা। তবে দিনের শুরুতে আগুন ঝরানো পেসে সব পাল্টে দিলেন তরুণ পেসার নাহিদ রানা যার ফলে সকালের সেশনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ভয় ধরিয়ে দেন রানা। মাত্র ১২ ওভারে ৪৬ রানে তুলে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার সঙ্গে সমানতালে লড়েছেন হাসান মাহমুদও, যিনি নিয়েছেন ১ উইকেট। বাকি পেসাররাও বল হাতে রেখেছেন নিয়মিত চাপ।

জিম্বাবুয়ে লাঞ্চ বিরতিতে গেছে ৩৮ ওভারে ১৩৩/৪ স্কোরে। এখনো তারা পিছিয়ে আছে ৫৮ রানে। যদিও প্রথম ইনিংসের লিড পাওয়ার সুযোগ এখনো জিম্বাবুয়ের হাতে, তবে বাংলাদেশের তীব্র গতি আর ধারালো লাইন-লেন্থে তারা দারুণভাবে ম্যাচে ফিরেছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৬ রান করেন মুমিনুল হক। অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৪০ রান। এছাড়া জাকের আলি ২৮ ও হাসান মাহমুদ ১৯ রান করে দলের স্কোরটাকে কিছুটা ভদ্রস্থ করেন।

জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি, মাসাকাদজা ও মাধেভেরে সমান ৩টি করে উইকেট শিকার করেন।

জিম্বাবুয়ের ইনিংসে ওপেনার ব্রায়ান বেনেট খেলেছেন ঝড়ো ইনিংস— ৬৪ বলে ৫৭ রানে করেন ১০টি চারের মারে। তবে এরপর রানার গতিতে ছিন্নভিন্ন হয়ে যায় তাদের টপ অর্ডার।

এখন স্বাগতিকদের আশা সেঞ্চুরির পথে থাকা শন উইলিয়ামস ও নিচের দিকে থাকা ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দিয়ে লিড নেওয়ার।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্কোর:

বাংলাদেশ: ১৯১ (মুমিনুল ৫৬, মুজারাবানি ৩/৫০) জিম্বাবুয়ে: ১৩৩/৪ (বেনেট ৫৭, রানা ৩/৪৬) জিম্বাবুয়ে পিছিয়ে: ৫৮ রানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X