বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০১:০৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দলের সাথে শ্রীলঙ্কা যাচ্ছেন না অসুস্থ লিটন

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

আসন্ন এশিয়া কাপে অংশ নিতে আজ শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার বাহিনী। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে শ্রীলংকা যাওয়ার বিমানে নেই ওপেনিং ব্যাটার ও উইকেটকিপার লিটন দাস। জানা গেছে, লিটন জ্বরে আক্রান্ত; যদিও ডেঙ্গু নেগেটিভ তিনি।

রোববার (২৭ আগস্ট) দুপুর ১টায় বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। এই দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল লিটন দাসের। তবে তিনি অসুস্থ থাকার কারণে দলের সঙ্গে আজ যেতে পারছেন না।

এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কায় না গেলেও সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে এশিয়া কাপের জন্য শনিবার (২৬ আগস্ট) ছুটির দিনেও মাঠে অনুশীলন করেছেন লিটন। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের নেটে বেশ কিছুক্ষণ অনুশীলনও করেছিলেন। তবে আজ দেশ ছাড়ার আগে জানা যায়, দলের সঙ্গে তিনি যাচ্ছেন না।

লিটনকে নিয়ে সংবাদমাধ্যমে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনূস জানান, 'লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে।'

আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। দলের অন্যতম সেরা ব্যাটার ও সহঅধিনায়ক লিটনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। জ্বরের কারণে তিনি খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা।

লিটন ছাড়াও দলের বাকিদের সঙ্গে যাওয়া হচ্ছে না পেসার তানজিম হাসান সাকিবের। এই পেসার যাবেন আলাদা ফ্লাইটে। চোটে আক্রান্ত পেসার এবাদত হোসেনের বদলি হিসেবে তিনি পরে দলে আসায় তার টিকেটও কাটা হয় পরে। তিনি তাই একদিন পর দলের সঙ্গে যুক্ত হবেন।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও তানজিম হাসান সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X