বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৪:১৩ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ নয়, সাকিবের ভাবনায় শুধু শ্রীলঙ্কা ও আফগানিস্তান

সংবাদ সম্মেলনে কথা বলছেন সাকিব। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন সাকিব। ছবি : সংগৃহীত

আগামী ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের হাইব্রিড মডেলের এশিয়া কাপের। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রোববার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, বিশ্বকাপ নয়; শুধু এশিয়া কাপে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচ নিয়েই ভাবছেন তিনি।

শনিবার (২৬ আগস্ট) মিরপুরে আসন্ন এশিয়া কাপ নিয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ হাথুরুসিংহে। সেখানেই বাংলাদেশ দল নিয়ে নিজের ভাবনার কথা জানান টাইগার অধিনায়ক।

আগামী ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তাই প্রতিযোগিতার আগে সাকিবদের ভাবনা শুধু এশিয়া কাপের দুই প্রতিদ্বন্দ্বী নিয়েই। বিশ্বকাপ নিয়ে এখন ভাবার সময় নেই বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব জানান, ‘ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক দেরি আছে। তাই বিশ্বকাপ নিয়ে পরে ভাবা যাবে। এখন আমাদের ভাবনা শুধু এশিয়া কাপ ঘিরে। আমাদের মাথায় শুধু শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে ভাবনা।’ এশিয়া কাপের আগ মুহূর্তে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। তার জন্যও খারাপ লাগা কাজ করছে সাকিবের। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো। এবাদত দলে থাকলে আমাদের আরও ভালো হতো। ওর না থাকাটা আমাদের জন্য বিরাট ক্ষতি। আমাদের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে লঙ্কানরা আমাদের থেকে বেশি দূরে না। যেহেতু আমরা তিন-চার দিন আগে যাচ্ছি, তাই মানিয়ে নিতে কষ্ট হওয়ার কথা না।’

তামিম ইকবাল দায়িত্ব ছাড়ার কয়েক দিন পর ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন সাকিব। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেছেন টাইগার অধিনায়ক। তিনি জানান, ‘দেখুন, আমি রাইভালরিতে অত বিশ্বাস করি না। তবে হ্যাঁ, লাস্ট কয়েকটা ম্যাচে দুদলই অনেক প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১১

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১২

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৩

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৪

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৫

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৬

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৭

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৯

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

২০
X