বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির এপ্রিল সেরার দৌড়ে মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

এপ্রিল মাসের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসির মাস সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির এপ্রিল সেরার তালিকায় জায়গা করে নেন তিনি। একই তালিকায় আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিও। বাংলাদেশের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন এই পেসার। এ ছাড়াও তিনজনের এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স। সোমবার আইসিসির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের তিন ইনিংসে ফাইফার ছোঁয়া বোলার ছিলেন মিরাজ। দ্বিতীয় টেস্টে ম্যাচসেরার পুরস্কার ও সিরিজসেরাও হন তিনি। সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫২ রানে নেন পাঁচ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫০ রানে আরও পাঁচটি। এরপর চট্টগ্রামেও ছিলেন ধারাবাহিক। ব্যাট হাতে ১৬২ বলে খেলেছিলেন ১০৪ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে মাত্র ৩২ রান খরুচে নেন ৫ উইকেট। পুরো এপ্রিলে তিনি ব্যাট হাতে ৩৮.৬৬ গড়ে করেছেন ১১৬ রান; আর বল হাতে ১১.৮৬ গড়ে নেন ১৫ উইকেট। দাপুটে সিরিজের পর মাসসেরার দৌড়েও তিনি।

জিম্বাবুয়ের মুজারাবানিও ছিলেন সেরা ছন্দে। সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তিনি। পুরো সিরিজে ৩৯.২ ওভারে ১২২ রান খরুচে তার শিকার ৯ উইকেট। আর কিউই পেসার সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৮.২ ওভার বোলিং করে নেন ১০ উইকেট; এর মধ্যে সেরা বোলিং ফিগার ছিল ৩৪ রান খরুচে ৫ উইকেট। মিরাজ ও মুজারাবানির সঙ্গে মাসসেরার দৌড়ে আছেন তিনিও। সমর্থক ও বাছাইকৃত সংবাদকর্মীদের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবেন এপ্রিলসেরা খেলোয়াড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১০

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১১

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১২

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৩

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৪

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৫

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৬

মেসির পেনাল্টি মিস 

১৭

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৯

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

২০
X