স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০২:৩৮ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বহরও পৌঁছেছে পাকিস্তানে, প্রস্তুত হচ্ছে টাইগার শিবির

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার টাইগারদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ—পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টানা ম্যাচের ক্লান্তি নিয়েও বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। লড়াইয়ের মঞ্চ এবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতা বিবেচনায় দলকে দুই ধাপে পাকিস্তানে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বহরটি আগেই পৌঁছেছে, এবার সোমবার সকালে পৌঁছেছে দ্বিতীয় বহরের ক্রিকেটাররা। এই বহরে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান।

এর আগে প্রথম বহরে পাকিস্তানে পা রাখেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব। সঙ্গী ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল এবং কয়েকজন সাপোর্ট স্টাফ।

বিসিবি এবার কাউকে জোর করেনি পাকিস্তান সফরে যেতে। ফলে ব্যক্তিগত ও পেশাগত কারণে এই সফরে নেই তরুণ পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।

তবে সুখবর হলো, নতুন করে স্কোয়াডে যুক্ত হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএলে খেলার সুবাদে আগেই পাকিস্তানে অবস্থান করছেন তিনি। তাঁর সঙ্গেই আছেন আরেক বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন, যিনি সম্প্রতি লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল চ্যাম্পিয়ন হয়েছেন।

সিরিজের আগে একটি ধাক্কাও খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে মোস্তাফিজুর রহমান ছিটকে গেছেন এই সফর থেকে। তার জায়গায় খালেদ আহমেদ সরাসরি পাকিস্তানে উড়াল দিয়েছেন, যদিও মূলত লাল বলের বোলার হিসেবে পরিচিত এই ডানহাতি পেসার।

সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

  • ১ম টি-টোয়েন্টি: ২৮ মে
  • ২য় টি-টোয়েন্টি: ৩০ মে
  • ৩য় টি-টোয়েন্টি: ১ জুন

এবারের পাকিস্তান সফর টাইগারদের জন্য শুধুই আরেকটি সিরিজ নয়, বরং সমালোচনার জবাব দেওয়ার একটি বড় সুযোগ। দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার পালা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X