স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পৌঁছেছে টাইগারদের ১০ সদস্যের বহর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তান সফর নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে শুরু হলো বাংলাদেশের মিশন। শনিবার ভোরে টাইগারদের প্রথম দফার বহর পৌঁছেছে পাকিস্তানের লাহোরে। যদিও পুরো দল এখনো একত্রিত হয়নি, তবুও শুরুটা হয়ে গেছে টাইগারদের প্রতীক্ষিত সফরের।

প্রথম বহরে রয়েছেন চারজন ক্রিকেটার—হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব। সঙ্গে আছেন দলীয় ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা লাহোরে পৌঁছাবেন আগামীকাল, ২৬ মে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফর নিয়ে কারও ওপর জোর খাটায়নি। ফলে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফরে দলের সঙ্গে যাচ্ছেন না।

প্রথমে পরিকল্পনা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের। কিন্তু ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনে পিএসএল পেছানোর প্রভাব পড়ে এই সিরিজের ওপরও। দুই দেশের বোর্ড আলোচনার মাধ্যমে সিরিজটি তিন ম্যাচে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। প্রথম ম্যাচ ২৮ মে, দ্বিতীয়টি ৩০ মে এবং শেষ টি-টোয়েন্টি হবে ১ জুন।

দুই দলের স্কোয়াড

বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস, আর সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান। স্কোয়াডে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মেহেদী মিরাজ, শান্ত, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।

অন্যদিকে পাকিস্তান দলে নেই বাবর আজম, শাহীন আফ্রিদি কিংবা মোহাম্মদ রিজওয়ান। তবে এই সিরিজে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। দলে আছেন শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, আবরার আহমেদ, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, সাইম আইয়ুবসহ বেশ কয়েকজন পরীক্ষিত পারফর্মার।

আরব আমিরাতের কাছে হতাশাজনক সিরিজ হারের পর মানসিকভাবে কিছুটা কোণঠাসা বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে এবার নিজেদের গুছিয়ে নেওয়ার বড় সুযোগ লিটনদের সামনে।

এই সিরিজের পারফরম্যান্স শুধু জয়-পরাজয়ের নিরিখেই নয়, দলের আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের পরিকল্পনার দিক থেকেও হবে গুরুত্বপূর্ণ। সফরটা কতটা সফল হয়, তার উত্তর দেবে আগামী কয়েকটি দিন। তবে শুরুটা অন্তত হয়ে গেছে—টাইগাররা এখন পাকিস্তানে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X