স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১২:৫৪ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত নয়, নেপাল ম্যাচ নিয়েই বাবরের ভাবনা

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত

২০০৮ সালের পর আবারও পাকিস্তানে ফিরেছে এশিয়া কাপ। প্রথমবার মহাদেশীয় এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল। উদ্বোধনী ম্যাচেই তাদের বিপক্ষে লড়াইয়ে নামবে স্বাগতিকরা। তবে এশিয়া কাপে ভারতের সঙ্গে গ্রুপপর্বে ম্যাচ থাকলেও শুধু নেপাল ম্যাচ নিয়েই ভাবছে পাকিস্তান।

মঙ্গলবার (২৯ আগস্ট) পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, নেপালের বিপক্ষে নিজেদের সেরাটা ভালোভাবে টুর্নামেন্ট শুরু করতে চায় তার দল। এ ছাড়া নেপালের বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার ওয়ানডের এক নম্বর ব্যাটারকে নজর কেড়েছেন বলেও জানান বাবর।

বাবর আজম বলেন, ‘আমাদের সবার মনোযোগ শুধু নেপালের ম্যাচ ঘিরে। তাদের বেশ কয়েকজন ভালোমানের ক্রিকেটার রয়েছে। এ কারণে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমরা আমাদের সেরা ক্রিকেটটেই খেলতে চাই।’

নেপালের বিপক্ষে খেলার পর দিনই শ্রীলঙ্কায় যাবে পাকিস্তান। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাবরের দল। আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি। তবে আগেই ভারতকে নিয়ে ভাবতে চান না পাকিস্তান অধিনায়ক। বাবর আরও বলেন, ‘সময় আসলেই ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা করব।’

ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হয়েই এশিয়া কাপে খেলতে নামছে পাকিস্তান। সপ্তাহখানেক আগেই শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইট করেছে পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১০

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১১

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১২

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৩

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৪

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৫

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৬

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৭

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৮

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৯

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

২০
X