স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৫:২০ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শান্তর ফিফটিতে লড়ছে টাইগাররা

ফিফটি তুলে নেওয়ার পথে নাজমুল হাসান শান্তর একটি শট।   ছবি: সংগৃহীত
ফিফটি তুলে নেওয়ার পথে নাজমুল হাসান শান্তর একটি শট। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে টস জিতে প্রথমে ব্যাটিং নেমে ৩৬ রানের মধ্যে তামিম, নাঈম শেখ ও সাকিবকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন শান্ত।

লিটন কুমার দাসের জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে তানজিদ হাসান তামিমের। কিন্তু শুরুটা হয়েছে বিষাদময়। ইনিংসের দ্বিতীয় ওভারে লঙ্কান স্পিনার থিকশানার ক্যারম বলে লাইন মিস করেন বাঁহাতি ওপেনার। বল তার পায়ে আঘাত হানলে আম্পায়ার আঙুল তুলতে খুব একটা সময় নেননি। ফলে অভিষেকে ১৬তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাক মারেন তামিম।

২৫ রানের সময় আরেক ওপেনার নাঈম শেখও আউট হয়ে ফিরে যান। ১৬ রানে লঙ্কান অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার। এর পর ব্যাক্তিগত ৫ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে আউট হন।

বাংলাদেশের একাদশ

মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১০

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১১

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১২

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৩

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৪

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৫

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৬

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৭

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৮

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৯

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
X