স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজের অসুস্থতা নিয়ে যা বললেন সিমন্স

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

আগামী ১৭ জুন শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জ্বরে আক্রান্ত মেহেদীকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বিষয়টি দেখছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে।

রোববার অনুশীলন শেষে সাংবাদিকদের সিমন্স বলেন, ‘শেষ খবর অনুযায়ী, আজ সকালে ও (মিরাজ) আগের দিনের তুলনায় অনেক ভালো ছিল। ওষুধ খাওয়ার পর বিকেলে আবার দেখা হবে তার অবস্থা কেমন। আশা করছি কাল অনুশীলনে ফিরতে পারবে এবং টেস্টের জন্য তৈরি থাকবে।’

তবে মেহেদীর না খেলার সম্ভাবনায় দুশ্চিন্তার বদলে দলের বিকল্প খেলোয়াড়দের সুযোগ দেখছেন কোচ। ‘হ্যাঁ, ওর না থাকা কিছুটা চিন্তার বিষয় বটে। তবে এক জনের দুর্ভাগ্য মানেই আরেক জনের জন্য সুযোগ। এটা এক ধরনের ‘সুস্থ মাথাব্যথা’। যারা স্কোয়াডে আছে, তারা জানে — কেউ না খেললে কাউকে তো এগিয়ে আসতেই হবে।’

সিরিজটি বাংলাদেশের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা। মেহেদী ছিলেন এই টেস্ট সিরিজে দলের অন্যতম বড় ভরসা, বিশেষ করে সাম্প্রতিক লাল বলের দুর্দান্ত ফর্মে থাকার কারণে। তার অনুপস্থিতি দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, তবে সিমন্স এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না।

এদিকে, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে আলাদাভাবে কোনো চাপ দিতে নারাজ সিমন্স। ‘আমি চাই, মুশফিক কেবল খেলাটা উপভোগ করুক। এখানে (গলে) আগেও সে ডাবল সেঞ্চুরি করেছে। সে সময়ও সে খেলাটা উপভোগ করছিল। আমি এটুকুই চাই — বাড়তি কোনো চাপ নয়, কেবল নিজের খেলায় মন দিক।’

সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন এনে মেহেদী হাসানের হাতে দায়িত্ব তুলে দেয় বিসিবি। তবে এনিয়ে দলনায়ক নাজমুল হোসেন শান্তর মানসিকতায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন কোচ।

‘আমি নিশ্চিত, এটি শান্তকে প্রভাবিত করবে না। যখন ও মাঠে নামে, তখন ও ক্রিকেটটা খেলেই যায় — এসব বাইরের বিষয় আমাদের জন্য ছেড়ে দেয়।’

গলের উইকেট সম্পর্কে সিমন্স বলেন, ‘উইকেটটা দেখতে ভালোই মনে হচ্ছে। কাল আরেকবার কাটা ও গড়ানো হবে। গলে সব সময়ই কিছুটা স্পিন থাকে, এবারও ব্যতিক্রম হবে না। তবে সেটা কতটা থাকবে, তা এখনও বোঝা যাচ্ছে না।’

এখনো একাদশ চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, ওপেনিংয়ে শান্তকে ব্যবহার করার ভাবনাও আছে টিম ম্যানেজমেন্টের মধ্যে।

বাংলাদেশ দল ইতোমধ্যেই দুই দিন গলেতে বৃষ্টিবন্দি ছিল। তবে প্রস্তুতির ঘাটতির মাঝেও সিমন্স দেখছেন সুযোগ এবং বিকল্প খুঁজে পাওয়ার সম্ভাবনা। টেস্ট শুরুর আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন — মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X