স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজের নেতৃত্বে প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

সিনিয়রদের অনুপস্থিতিতে এক নতুন যাত্রায় নামছে বাংলাদেশ। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব অধ্যায়।

সাকিব আল হাসান নেই, বিদায় নিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। সেই শূন্যতা পূরণে দায়িত্ব উঠেছে তরুণদের কাঁধে। মিরাজের নেতৃত্বে এই সিরিজ দিয়ে দল নতুন করে গুছিয়ে নিতে চায় বাংলাদেশ—২০২৭ বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সফরকে।

একাদশে নতুন চেহারা

লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও এ সিরিজে একাদশে ফিরছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন নাঈম শেখও। তিনি ওপেন করতে নামলে শান্ত ব্যাট করবেন তিনে বা চারে। যদিও এই পজিশনে এখনো পুরোপুরি অভ্যস্ত নন বাঁহাতি এই ব্যাটার।

মিডল অর্ডারে দেখা যেতে পারে তাওহীদ হৃদয় ও উইকেটকিপার ব্যাটার জাকের আলীকে। মিরাজ নিজেও চারে না নেমে ছয়ে খেলতে পারেন, যা দলের ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে।

স্পিন-পেসের মিশেলে সাজানো আক্রমণ

স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকার কথা রিশাদ হোসেনের, যিনি সাদা বলের ক্রিকেটে কার্যকর বোলার হিসেবে নিজেকে প্রমাণ করছেন। তবে ম্যাচের আগে অসুস্থতায় রিশাদকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তিনি খেলতে না পারলে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে সুযোগ দেওয়া হতে পারে।

কলম্বোর উইকেট সাধারণত স্পিনারদের সহায়তা করে। তবে লঙ্কান অধিনায়ক চারিথা আশালঙ্কা মনে করছেন, এটি হতে পারে ব্যাট-বলের ভারসাম্যপূর্ণ উইকেট। সেই বিবেচনায় বাংলাদেশ তিন পেসার নিয়ে নামতে পারে—তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে ফিরছেন, সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান ও উদীয়মান পেসার নাহিদ রানা।

লঙ্কান শিবিরেও পরীক্ষা-নিরীক্ষা

শ্রীলঙ্কার ওপেনিংয়ে পাথুম নিশাঙ্কার সঙ্গী হিসেবে খেলতে পারেন আভিস্কা ফার্নান্দো বা নিশান মাদুশকা—চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন। বোলিং বিভাগে অভিজ্ঞদের উপর ভরসা করছে লঙ্কানরা। মহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণি আক্রমণে যুক্ত হচ্ছেন এসান মালিঙ্গা ও সম্ভাব্যভাবে দিলশান মাদুশাঙ্কা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), তানভীর ইসলাম/রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

নিশান মাদুশকা/আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, এসান মালিঙ্গা, দিলশান মাদুশাঙ্কা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X