স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:০০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, সঙ্গে আসছে এক নতুন অধ্যায়। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা—নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। রিয়াদ-মুশফিকের বিদায়ে ব্যাটিং অর্ডারে তৈরি হয়েছে শূন্যতা, আর সেই ফাঁকা জায়গায় নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত মিরাজ নিজেই।

ম্যাচের আগের দিন কলম্বোতে সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন নিজের ব্যাটিং পরিকল্পনা—‘মুশফিক ভাই আর রিয়াদ ভাই অনেক গুরুত্বপূর্ণ জায়গায় খেলতেন। এখন দলের অভিজ্ঞ খেলোয়াড়দেরই সেই জায়গাগুলো নিতে হবে। অধিনায়ক হিসেবে মনে করি, ওই দুই জায়গার একটিতে আমি ব্যাট করতে পারি। অন্য জায়গায় লিটনকে খেলানো যায়।’

তার এই মন্তব্যে ইঙ্গিত মিলছে যে, মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করতে দেখা যেতে পারে তাকে, যেখানে দলের গতি ও ভারসাম্য ধরে রাখা অত্যন্ত জরুরি।

এদিকে, ওপেনিং জুটির বিষয়েও রয়েছে ধোঁয়াশা। তানজিদ তামিমের সঙ্গী হবেন কে—লিটন দাস, মোহাম্মদ নাঈম, না কি পারভেজ হোসেন? এছাড়া আছেন নাজমুল হোসেন শান্তও।

নতুন অধিনায়ক, নতুন পরিকল্পনা আর পঞ্চপাণ্ডব ছাড়া একদমই নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে কাল প্রেমাদাসায়। প্রথম ওয়ানডেতেই অনেক প্রশ্নের উত্তর মিলবে—নেতৃত্বে কেমন মিরাজ, আর ব্যাটিং অর্ডারে কারা পাচ্ছেন আস্থা ও দায়িত্বের জায়গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X