স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল বাদে বাকি সবার ব্যর্থতার গল্প

তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত
তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে লজ্জাজনক পরাজয়ের ধাক্কা এবার সরাসরি পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে। দলের ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল একটিমাত্র নাম- তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ইনিংসে ৫ উইকেট শিকার করে দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১৬তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার। এটি তাইজুলের ক্যারিয়ারের দ্বিতীয় সেরা অবস্থান। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে তিনি সর্বোচ্চ ১৫তম স্থানে উঠেছিলেন। ফলে বলা চলে, ব্যর্থতার আঁধারে একমাত্র আলোকবর্তিকা হয়ে আছেন তাইজুল।

তবে বাকিদের চিত্র একেবারেই হতাশাজনক। বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ উইকেটশূন্য থাকায় তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৫ নম্বরে। নাঈম হাসান অবশ্য তার আগের অবস্থান, ৪৩ নম্বরে রয়েছেন। ইবাদত হোসেনও অবস্থান ধরে রেখেছেন ৭৭ নম্বরে, তবে নাহিদ রানা সাত ধাপ পিছিয়ে গিয়ে এখন আছেন ৮২ নম্বরে।

ব্যাটিংয়েও নেই কোনো সুখবর। দেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে আছেন ২৯তম স্থানে। সদ্য দায়িত্ব ছেড়ে দেওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচ ধাপ পিছিয়ে ৩৪তম অবস্থানে নেমে গেছেন। মুমিনুল হক দুই ধাপ পিছিয়ে ৫২ নম্বরে, সাদমান ইসলাম আগের মতোই ৫৪তম স্থানে এবং মিরাজ দুই ধাপ পিছিয়ে ৫৫তম স্থানে আছেন।

তবে ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই পিছিয়ে পড়লেও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে অবস্থান ধরে রেখেছেন মিরাজ। এই তালিকায় তার ওপরে শুধু ভারতের রবীন্দ্র জাদেজা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দুই তারকা উইয়ান মুল্ডার ও করবিন বশ বুলাওয়ে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বড় অগ্রগতি করেছেন। ইনিংসে সেঞ্চুরি ও ৪ উইকেট নেওয়া মুল্ডার অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন। আর সেঞ্চুরি ও ৫ উইকেটের ডাবল করা বশ চমক দেখিয়ে ৪২ ধাপ এগিয়ে ১৯তম স্থানে জায়গা করে নিয়েছেন।

ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট শীর্ষে, বোলিংয়ে ভারতের জাসপ্রীত বুমরাই শীর্ষে রয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

স্পেনে ভূমিকম্প অনুভূত

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

১০

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

১১

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

১২

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

১৩

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১৪

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১৫

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১৬

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৭

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৮

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৯

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

২০
X