বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:২০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কলম্বোতে ব্যাটিং ধসে মিরাজদের বড় হার

কলম্বোতে ব্যাটিং ধসে মিরাজদের বড় হার

১০০ রানে নেই এক উইকেট। এরপর ১০৫ হতে নেই আরও ৭ ব্যাটার। দারুণ শুরুর পর এমন ব্যাটিং ধসে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ৭৭ রানের হার দিয়েই হলো মেহেদী হাসান মিরাজদের। ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারের ৫ বল বাকি রেখেই ২৪৪ রানে গুঁটিয়ে যায় শ্রীলঙ্কা। রান তাড়ায় বাংলাদেশ থামে ১৬৭ রানে।

লক্ষ্যটা খুব বড় ছিল না মিরাজদের। প্রতিপক্ষকে আড়াইশর আগেই আটকে দিয়েছিলেন তারা। ব্যাটিংয়েও শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী দুই ব্যাটার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমে আসে ২৯ রান। ১৬ বলে ১৩ করে উইকেট উপহার দেন ইমন। তিনে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে দলকে দারুণভাবে টেনে নেন আরেক ওপেনার তানজিদ। দুজনের ব্যাটে বাংলাদেশের রানের চাকাও সচলভাবে এগোতে থাকে। বিপত্তি বাধে শান্তর ফেরাতে। আগে কয়েকবার তানজিদকে দ্রুত দুই রান নিতে তাগাদা দিয়েছিলেন শান্ত। কিন্তু যখনই তানজিদ দুই রানের জন্য ছুঁটলেন, ঠিক তখনই শান্ত ফিরলেন রানআউটের ফাঁদে পড়েই। দারুণ এক ব্রেক থ্রু পায় শ্রীলঙ্কা।

২৬ বলে ২৩ রান করে নাজমুল হোসেন ফিরে যাওয়ার পরই ধস নামে। ৬২ করা তানজিদও ফেরেন ড্রেসিংরুমে। এরপর তাওহীদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ—সবাই শুধু এলেন আর ফিরে গেলেন। কেউই আর দলের চাহিদা মেটাতে পারলেন না। শেষ দিকে একপাশ আগলে ব্যবধান কমানোর লড়াই করে গেছেন জাকের আলী অনিক। এতে অবশ্য খুব বেশি দলের লাভ হয়নি। আগের ব্যাটারদের ব্যর্থতায় ম্লান হয়েছে সবই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X