স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রোহিতের পর কোহলিকেও বিদায় করলেন আফ্রিদি

আফ্রিদির শিকার ভারতের সেরা দুই ব্যাটার। ছবি : সংগৃহীত
আফ্রিদির শিকার ভারতের সেরা দুই ব্যাটার। ছবি : সংগৃহীত

নিজেদের চির প্রতিদ্বন্দী পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে শুরু হয়েছে ভারতের বিশ্বকাপ মিশন। তবে এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি রোহিত শর্মার দলের । শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে শুরুতেই দুই উইকেট হারিয়েছে এশিয়া কাপের সর্বোচ্চ শিরোপা জয়ীরা।

বৃষ্টিতে মিনিট ত্রিশেক বন্ধ ছিল খেলা। এরপর খেলা শুরু হলে অসমাপ্ত ওভারের বল করতে আসেন শাহিন আফ্রিদি। তার ওভারের শেষ বলটি মিডল স্টাম্পের ওপর গুডলেন্থে করেছিলেন। বলে খানিকটা সুইং ছিল। তাতেই পরাস্ত হয়েছেন রোহিত। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান। রোহিতের বিদায়ের পর মাঠে নামেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি তবে তিনিও বেশি সময় ক্রিজে থিতু হতে পারেননি। মাত্র ৪ রান করে তিনিও শাহিন শাহ আফ্রিদির শিকার হন।

সপ্তম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর রেখেছিলেন আফ্রিদি, সেখানে ইনসাইড এজ হয়ে লেগ স্টাম্প উপড়ে গেছে। তবে ক্রিজে থাকা দুই ব্যাটার বেশ ভালোই চাপ সামলাচ্ছেন।

এর আগে সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল পাল্লেকেলের আকাশ। তাতে মন ভার ছিল ক্রিকেটপ্রেমীদেরও। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় সেই শঙ্কার মেঘ। নির্ধারিত সময়ে হয়েছে টস। সেখানে জয় হয়েছে রোহিত শর্মার। ফলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক।

ভারত ব্যাটিংয়ে নামার সময়ও আকাশ পরিষ্কার ছিল। দেখে মনে হয়েছে অন্তত কয়েক ঘন্টা আর বৃষ্টি হবে না। কিন্তু ৩০ মিনিটও খেলা হলো না। তার আগেই বৃষ্টির হানা। পঞ্চম ওভার চলাকালেই বৃষ্টির জন্য খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X