স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে আর মাঠে গড়ালই না ভারত-পাকিস্তান ম্যাচ

বৃষ্টির কাছে হার মানল ক্রিকেট। ছবি : সংগৃহীত
বৃষ্টির কাছে হার মানল ক্রিকেট। ছবি : সংগৃহীত

ম্যাচ শুরুর আগের দিন থেকে যে আশঙ্কা ছিল শেষ পর্যন্ত তাই ঘটলো। বৃষ্টির কাছে পরাজিত হলো ক্রিকেট। বহুল প্রতিক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্তই ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বহুল প্রতিক্ষিত এই ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির আশঙ্কা। শেষ পর্যন্ত আবহাওয়া অফিসের আশঙ্কা সত্যি হলেও প্রথম ইনিংসে খেলা ঠিকই হয়েছিল। টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ওপেনিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। মাত্র ৪ ওভার খেলা শুরু হওয়ার পরই বৃষ্টির হানা দেয়।

প্রথম বৃষ্টি বিরতির পর আফ্রিদির বোলিং তোপে রোহিত-কোহলিরা রীতিমতো চোখে সর্ষে ফুল দেখা শুরু করে। ১১ রানের মাথায় ভারত অধিনায়ককে সরাসরি বোল্ড করেন আফ্রিদি। ওয়ানডাউনে আসা কোহলিও ৪ রানে ফিরে যান ইনসাইড এজে বোল্ড হয়ে। এবারও বোলার সেই আফ্রিদি। কোহলি-রোহিতের পর সাজঘরে ফেরেন আইয়ার। হারিস রউফের শিকার হয়ে ফিরার আগে ৯ বলে ১৪ রান করেন ইনজুরি থেকে ফেরত আসা এই ভারতীয় ব্যাটার। এরপর আবার ম্যাচটিতে বেরসিকের মতো হানা দেয় বৃষ্টি।

আবার খেলা শুরু হলে দলীয় ৬৬ রানে ধুঁকতে থাকা ওপেনার গিলও ফিরে যান বোল্ড হয়ে। ৩২ বলে মাত্র ১০ রান করেন ইনফর্ম এই ওপেনার।

এরপর ভারতের হাল ধরেন হার্দিক ও ইশান। পঞ্চম উইকেট জুটিতে তাদের ১৪০ রানের জুটি তাদেরকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ২০৪ রানের মাথায় ৮২ রানে আউট হওয়ার আগে ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান কিষাণ। ৮৭ রান করে আফ্রিদির তৃতীয় শিকারে পরিণত হন হার্দিক। রবীন্দ্র জাদেজাও আফ্রিদির বলে আউট হয়ে ফেরেন ১৪ রানে। শার্দুল ঠাকুরকে ৩ রানে সাজঘরের পথ দেখান নাসিম শাহ। এরপর ইনজুরি থেকে ফেরা বুমরার ঝড়ো ক্যামিওতে ভারত থামে ২৬৬ রানে।

পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি সর্বোচ্চ চারটি এবং হারিস রাউফ ও নাসিম শাহ তিনটি করে উইকেট নেন।

ভারতের ইনিংস শেষ হওয়ার পর পরই শুরু হয় বৃষ্টি। মিনিট দশেকের বৃষ্টির পর কভার সরানো হয়। ক্রিকেটাররাও মাঠে নামেন শরীর গরম করতে। আম্পায়াররাও মাঠ পর্যবেক্ষণ করেন। সবকিছু দেখে মনে হয়েছিল মিনিট বিশেকের মধ্যেই খেলা আবারও মাঠে গড়াবে। কিন্তু এমন সময়ই পাল্লেকেল্লেতে আরেক দফায় বেরসিক বৃষ্টি। আর তাতেই দুই চিরপ্রতিপক্ষের লড়াইয়ে জয় হয়েছে বৃষ্টির।

এই বৃষ্টিতে অবশ্য লাভ বেশি হয়েছে পাকিস্তানেরই। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার ফোর নিশ্চিত হয়েছে পাকিস্তানের। অন্যদিকে ভারতকে আগামী ৪ সেপ্টেম্বর সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামতে হবে নেপালের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

হরমুজ দ্বন্দ্ব / বন্ধ ঘোষণা ইরানের, ট্রাম্পের দাবি ‘খোলাই’ আছে

৩০ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল দৃশ্য!

বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১

‘কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য’

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

১০

ঢাকায় দ্বিতীয়বারের মতো ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট’ কর্মশালা 

১১

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশন

১২

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন

১৩

বগুড়ায় যমুনার ভাঙনে শহরাবাড়ি স্পারের ৩০ মিটার নদীগর্ভে বিলীন

১৪

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

১৫

'ঈশ্বরের হাত' আর বেকহ্যামের প্রায়শ্চিত্ত / বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের সেরা ৫ গল্প

১৬

৬ মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী, অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

১৮

তারেক রহমান উন্নয়নের মাধ্যমে বরিশালবাসীর সম্মানের প্রতিদান দিবেন: রহমাতুল্লাহ

১৯

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

২০
X