স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১১:৪১ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৪০০’র দোরগোড়ায় দাঁড়িয়ে কেন থেমে গেলেন মুল্ডার?

উইয়ান মুল্ডার। ছবি : সংগৃহীত
উইয়ান মুল্ডার। ছবি : সংগৃহীত

ক্রিকেট বিশ্ব যখন অপেক্ষায় ছিল নতুন ইতিহাসের, ঠিক তখনই ঘটল অভাবনীয় এক সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বের ভার সাময়িকভাবে কাঁধে নিয়ে উইয়ান মুল্ডার পৌঁছে গিয়েছিলেন এক কিংবদন্তি মাইলফলকের একদম কিনারায়। দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে যখন লাঞ্চ ব্রেকে তার নামের পাশে জ্বলজ্বল করছে ৩৬৭*, সবাই ধরে নিয়েছিল ইতিহাস এখন কেবল সময়ের অপেক্ষা।

কিন্তু দ্বিতীয় সেশনে ব্যাট হাতে আর নামেননি মুল্ডার। বরং সবাইকে চমকে দিয়ে ইনিংস ঘোষণা করে দেন। স্বপ্ন ভাঙে ৪০০ পার হওয়ার, নতুন রেকর্ড গড়ার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিস্ময় আর হতাশার ঢেউ। ডেল স্টেইন থেকে তাবরিজ শামসিও মত দেন, মাল্ডার চাইলেই লারাকে টপকে যেতে পারতেন।

তবে দিনের খেলা শেষে মুল্ডার নিজেই জানালেন তার মনের কথা, ‘প্রথমত, আমি মনে করেছিলাম আমরা যথেষ্ট রান করে ফেলেছি, তাই এখন আমাদের বোলিংয়ে মন দেওয়া উচিত। দ্বিতীয়ত, ব্রায়ান লারা একজন কিংবদন্তি। বাস্তবিক অর্থেই তিনি ডিসার্ভ করেন এই রেকর্ডটা নিজের কাছে রাখার।’

তিনি আরও বলেন, ‘৪০০ রান করেছিলেন লারা, সেটাও ইংল্যান্ডের বিপক্ষে। ওনার মতো একজন খেলোয়াড়ের এমন একটা রেকর্ড ধরে রাখা সত্যিই বিশেষ কিছু। যদি আবার কখনও এমন সুযোগ পাই, আমি হয়তো একই সিদ্ধান্ত নেব। হেড কোচ শুকরি কনরাডও বলেছিলেন—‘লিজেন্ডদের জন্য বড় রেকর্ডগুলো থাকুক।’ আমি সেটাই করেছি।’

২৭ বছর বয়সী এই অলরাউন্ডার যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে মনে হচ্ছিল ৪০০’র গণ্ডি পেরিয়ে যাওয়া শুধুই সময়ের ব্যাপার। কিন্তু দলীয় স্বার্থে ব্যক্তিগত গৌরবকে ত্যাগ করে মুল্ডার দেখালেন, ক্রিকেট এখনও জেন্টেলম্যানদের খেলা।

ব্রায়ান লারার ৪০০* ইনিংসটি ছিল ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে, টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ হিসেবে যা আজও অক্ষুণ্ন। মুল্ডারের সিদ্ধান্ত হয়তো তাকে সেই তালিকার শীর্ষে তুলল না, কিন্তু ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিল অন্য এক উচ্চতায়—নেতৃত্ব, শ্রদ্ধা আর আত্মত্যাগের প্রতীক হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X