স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

লারার বিশ্বরেকর্ডের মাত্র ৩৩ রান দূরে থেমে গেলেন প্রোটিয়া অলরাউন্ডার

উইয়ান মুল্ডার। ছবি : সংগৃহীত
উইয়ান মুল্ডার। ছবি : সংগৃহীত

ব্রায়ান লারার ঐতিহাসিক ৪০০ রানের ইনিংস ভাঙার পথে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। তবে ভাগ্য তাকে সঙ্গ দেয়নি। মাত্র ৩৩ রান দূরে থাকতে, অর্থাৎ ৩৬৭ রানে অপরাজিত অবস্থায় মধ্যাহ্ন বিরতিতে যান মুলডার। আর সেই বিরতির পরই দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করে দিল ৬২৫/৫ রানে, ফলে লারার রেকর্ড আর স্পর্শ করা হলো না মুল্ডারের।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন মুল্ডার। মাত্র ২৯৭ বলেই পৌঁছে যান ত্রিশতক (৩০০)-এ, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর চেয়ে দ্রুত ত্রিশতক করেছিলেন কেবল বীরেন্দ্র শেবাগ (২৭৮)।

মুল্ডার হাশিম আমলার পর দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় ত্রিশতককারী। তবে আমলার আগের রেকর্ড ৩১১ রান ছাপিয়ে মুল্ডারই এখন দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক। আমলার রেকর্ড ভাঙার সময় ব্লেসিং মুজারাবানির এক ওভারপিচ বল কাভারের উপর দিয়ে চার মেরে পৌঁছান ৩১২ রানে।

এছাড়াও, বিদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন মুল্ডার। ১৯৫৮ সালে হানিফ মোহাম্মদের করা ৩৩৭ রানকে পেছনে ফেলেছেন তিনি। পাশাপাশি সনাৎ জয়সুরিয়া (৩৪০), লেন হাটন (৩৬৪) এবং গ্যারি সোবার্সের (৩৬৫) রেকর্ডও ছাড়িয়ে গেছেন এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার।

মুল্ডারের চেয়ে উপরের অবস্থানে আছেন কেবল চার জন—ব্রায়ান লারা (৪০০\* ও ৩৭৫), ম্যাথু হেইডেন (৩৮০), এবং মাহেলা জয়াবর্ধনে (৩৭৪)।

যখন সবাই আশা করছিলেন, মুলডার হয়তো লারার ৪০০ রানের মাইলফলক অতিক্রম করে নতুন ইতিহাস লিখবেন, তখনই দক্ষিণ আফ্রিকার দলীয় ঘোষণা আসায় অনেকটা আক্ষেপই থেকে গেল।

তবুও, মুলডারের এই ইনিংস বিশ্ব ক্রিকেটে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তাকে। ইতিহাসের পাতায় তার নামটি এখন বিশেষ মর্যাদায় লেখা থাকবে, তবে লারার অটল কীর্তির দরজায় কড়া নেড়ে ফিরে আসার গল্পটিও চিরকাল মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১১

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৩

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৪

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৫

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৬

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৭

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৯

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X