স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজের আগে শ্রীলঙ্কার শিবিরে বড় ধাক্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার (১০ জুলাই) শুরু হচ্ছে তিন ম্যাচের এই সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। দলের গুরুত্বপূর্ণ স্পিনার এবং অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে গেছেন পুরো সিরিজ থেকে।

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিল্ডিং করার সময় চোট পান হাসারাঙ্গা। সেই চোট কাটিয়ে উঠতে না পারায় তাকে রাখা হয়নি টি-টোয়েন্টি স্কোয়াডে। বর্তমানে তিনি কলম্বোতে ফিরে গেছেন এবং সেখানকার হাই পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব প্রক্রিয়া চালাচ্ছেন। হাসারাঙ্গার পরিবর্তে কোনো নতুন ক্রিকেটারকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।

হাসারাঙ্গার অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। কারণ, সীমিত ওভারের ক্রিকেটে দলের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র তিনি। অভিজ্ঞতার পাশাপাশি ব্যাট-বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই অলরাউন্ডার। ফলে সিরিজে স্বাগতিকদের ব্যালান্সে বড় প্রভাব ফেলতে পারে তার না থাকা।

তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ক্যান্ডিতে, ১০ জুলাই। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ডাম্বুলায়, ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ১৬ জুলাই, কলম্বোতে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১০

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১১

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১২

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৩

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৪

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৫

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৭

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৮

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৯

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

২০
X