স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০১:২১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত কিছু বলে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত
জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

লর্ডসের ঐতিহাসিক মাঠে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ছারখার করে দিলেন ভারতের পেস তারকা জাসপ্রীত বুমরাহ। শুক্রবার (১১ জুলাই) ম্যাচের দ্বিতীয় দিনে বুমরাহ তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেটের মাইলফলক। বিশ্ব টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই পেসার হ্যারি ব্রুক, সেঞ্চুরিয়ান জো রুট, অধিনায়ক বেন স্টোকস, গোল্ডেন ডাকের শিকার ক্রিস ওকস এবং জোফরা আর্চারকে ফিরিয়ে দেন।

তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দ্বিতীয় দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল বলের মান নিয়ে বিতর্ক। ভারতের হাতে তোলা দ্বিতীয় নতুন ডিউকস বল মাত্র ৬৩টি বৈধ বলের পরেই আকার হারিয়ে ফেলে, যার কারণে সেটি পরিবর্তন করতে হয়। কিন্তু মজার ব্যাপার, পরিবর্তিত বলটিও মাত্র ৪৮টি বলের পরই আকার হারিয়ে আবারও বদলাতে হয়।

মাঠে এই নিয়ে ক্ষুব্ধ দেখা যায় শুভমান গিলকে। অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং শরফুদ্দৌলার সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলতেও দেখা যায় তাকে।

বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বুমরাহ কৌশলগতভাবে মন্তব্য দেন, ‘বিতর্কিত কিছু বলতে চাই না। ম্যাচ ফি হারাতে চাই না।’

অবশ্য বুমরাহর স্পেল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য যেন দুঃস্বপ্নের মতো। বিদেশের মাটিতে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকার করার রেকর্ডটিও এখন বুমরাহর দখলে (১৩ বার), যা আগের কোনো ভারতীয় বোলারের নেই।

বল বিতর্কের মাঝেও বুমরাহর এই দুর্দান্ত পারফরম্যান্স ভারতকে মাচে দৃঢ় অবস্থানে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত মাঠের বাইরের বিতর্কের চেয়ে তার হাতের জাদুই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১০

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১১

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১২

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১৩

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১৪

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১৫

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৬

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৭

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৮

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৯

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

২০
X