স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

লর্ডসে শরফদৌল্লার ওপর যে কারণে খেপলেন গিল!

বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে এক মুহূর্তে ভারত ছিল খেলায় পূর্ণ নিয়ন্ত্রণে—সকালের আধা ঘণ্টায় তুলে নিয়েছে বেন স্টোকস, জো রুট ও ক্রিস ওকসের উইকেট। ইংল্যান্ড তখন বেশ চাপে। ঠিক তখনই ঘটল বিতর্কিত বল বদলের ঘটনা। আর সেটিই যেন বদলে দিল ম্যাচের রং।

৯১তম ওভারের চতুর্থ বলের পর ভারতীয় ফিল্ডারদের অভিযোগে আম্পায়াররা বলটি পরীক্ষা করেন এবং তা গেজ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বদলে দেন। অথচ বলটি দিয়েই মাত্র ৬৩ বলের মধ্যে ভারত পেয়েছিল ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তবুও বল বদল করা হয়, আর সেখান থেকেই শুরু নাটক।

নতুন বল হাতে নিয়ে বল করার আগে মোহাম্মদ সিরাজ বলটি ক্যাপ্টেন শুভমান গিলকে দেন। বল হাতে নিয়েই চটে যান গিল। আম্পায়ার সাইকাত ও শারফুদ্দৌলার সঙ্গে ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলেন তিনি। গিলের স্পষ্ট অভিযোগ—বলটি পর্যাপ্ত নতুন নয়, পিচ থেকে আগের মতো সুইং বা মুভমেন্ট আদায় করা সম্ভব হচ্ছে না।

সিরাজ এরপর বল করতে না গিয়ে আবার আম্পায়ারের কাছে বল বদলের অনুরোধ জানান। স্টাম্প মাইকে ধরা পড়ে তার বক্তব্য, ‘এইটা কি সত্যি নতুন বল?’ আম্পায়ার তখন তাকে বল হাতে ফিরে যেতে বলেন।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আগের বলটি ৯১-৯৫ ওভারের মধ্যে গড়ে ২.৬ গুণ বেশি সুইং করছিল নতুন বলের চেয়ে। সিম মুভমেন্ট ছিল প্রায় একই, কিন্তু সুইং একেবারে কমে যাওয়ায় ভারতীয় বোলারদের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

ফলাফল? ইংল্যান্ডের ব্রাইডন কার্স ও জেমি স্মিথ পরিস্থিতির পুরো সুবিধা নিয়ে নেন। শুরু করেন পাল্টা আক্রমণ। ৫০ রানের জুটি গড়ে ৩০০ রানের গণ্ডি পার করে ফেলেন তারা। বুমরাহদের সকালবেলার পরিশ্রম যেন এক ঝটকায় মুছে গেল।

বদলে দেওয়া বলটিও টিকল না বেশিক্ষণ। মাত্র ৪৮ বলের মধ্যেই সেটিও অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।

শুভমান গিল বলেছিলেন, ‘নতুন বলের মতো লাগছে না’, এবং তার প্রমাণ দিলেন ইংলিশ ব্যাটাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X