স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বেচাকেনায় চমক

জটিলতা থাকলেও শেষ পর্যন্ত বিক্রি হয়েছে বাংলাদেশের সসম্প্রচার স্বত্ত্ব। ছবি : সংগৃহীত
জটিলতা থাকলেও শেষ পর্যন্ত বিক্রি হয়েছে বাংলাদেশের সসম্প্রচার স্বত্ত্ব। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মাটিতে আসন্ন পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে ছিল ধোঁয়াশা আর শঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে সম্প্রচার স্বত্ব কেনার আগ্রহ দেখায়নি কোনো প্রতিষ্ঠান, যার ফলে শেষমেশ বিটিভিতে সরাসরি দেখানো হয়েছিল খেলা। এবারও এমন শঙ্কা তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেই জট কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়ে গেছে। তবে ঠিক কত টাকায় এই স্বত্ব বিক্রি হয়েছে, তা এখনই জানাতে চাননি তিনি।

মিঠু বলেন, ‘টিভি স্বত্বের বিষয়টি আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাব। শুরুতে আমরা নির্দিষ্ট অর্থের কাছাকাছি প্রস্তাব পাইনি। পরে নানা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সেই টার্গেটের কাছাকাছি পৌঁছানো গেছে।’

এবার জোন ভাগ করে, অর্থাৎ দেশভিত্তিক বাজারকে ভাগ করে সর্বোচ্চ অর্থ আদায়ের চেষ্টা করেছে বিসিবি। মিঠু জানান, ‘বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাজ্যের চারটি ভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার স্বত্ব দেওয়া হয়েছে। সবকিছু চূড়ান্ত, শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি।’

তবে এ নিয়ে কিছু প্রশ্নও রয়ে গেছে। ধারনা করা হচ্ছে, প্রাথমিক বিড অনেক কম ছিল। পরে আলোচনার মাধ্যমে প্রায় নির্ধারিত মূল্যের কাছাকাছি একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।

প্রশ্ন উঠেছে সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কমে যাওয়ার কারণ নিয়েও। মিঠুর মতে, পারফরম্যান্স থেকে শুরু করে দেশের সামগ্রিক পরিবর্তন—সব মিলিয়েই আগ্রহ কমেছে। তিনি বলেন, ‘অবশ্যই পারফরম্যান্স একটি কারণ। ফুটবল এখন ভালো করছে, অনেক নতুন প্রবাসী ফুটবলারও এসেছে, সেসবও প্রভাব ফেলছে। তাছাড়া, আমাদেরও স্বীকার করতে হবে যে আমরা পাকিস্তান সিরিজের জন্য প্রক্রিয়া শুরু করতে একটু দেরি করেছি।’

যদিও জিম্বাবুয়ে সিরিজের মতো এবারও কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, তবে বিসিবি আশাবাদী যে আগস্ট-সেপ্টেম্বর থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ ধরনের সমস্যা আর হবে না।

সব মিলিয়ে বলা যায়, শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে বোর্ড। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি অবশ্যই সুখবর, কারণ এবারও দেশের বাইরে থেকে খেলা সরাসরি উপভোগ করতে পারবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X