স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন অনুপস্থিত সাকিব আল হাসান। অনেকে ভেবেছিলেন, হয়তো দেশের হয়ে তার অধ্যায় শেষ। কিন্তু এবার সে ধারণায় নতুন করে আলো ফেলে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু।

শনিবার (১২ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠু স্পষ্ট জানালেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনো পুরোপুরি খোলা। তার ভাষায়, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার জন্য কোনো সেকেন্ড চয়েস নেই। দরজা সবসময় তার জন্য খোলা। এখন বিষয়টা সম্পূর্ণ নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে।’

এদিকে জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের দাপট অব্যাহত আছে। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি। ব্যাট হাতে ৩৭ বলে ঝকঝকে ৫৮ রান এবং বল হাতে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট- এই পারফরম্যান্সে তার দল ২২ রানে হারিয়েছে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে।

সাকিবের ফেরা নিয়ে মিঠু আরও বলেন, ‘আগে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হতো জানি না। তবে বর্তমান সভাপতি ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের ওপর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সাকিবের বিষয়টি তাদের নজরেই আছে। তারা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবে।’

সাকিবের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারের ফর্ম এবং সাম্প্রতিক সাফল্য বিবেচনায় তাকে আবারও জাতীয় দলে দেখা যাওয়া সময়ের ব্যাপার বলেই ধারণা করছেন অনেকেই। সমর্থকরাও আশায় বুক বাঁধছেন, দেশের হয়ে হয়তো আরও একবার জ্বলে উঠবেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X