স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে এখন হয়তো দেখা যায় না, কিন্তু ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কোনো চিন্তাও নেই সাকিব আল হাসানের। এখনও মাঠে নামলেই নিজের উপস্থিতি জানান দেন, আর ক্রিকেটের প্রতি সেই পুরোনো ভালোবাসাটাই তাকে টেনে রাখছে এই খেলায়।

বর্তমানে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। গতকাল গায়ানার বিপক্ষে ম্যাচের আগে নিজের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।

সাকিব বলেন, ‘আমি এখনও খেলাটা অনেক উপভোগ করি। যখন অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ দলে খেলতাম, তখন যেমন ভালোবাসতাম ক্রিকেটকে, এখনও সেই ভালোবাসাটাই আছে। এটা আমার বড় প্রেরণা। যতদিন উপভোগ করব, ততদিনই মাঠে থাকব।’

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও মত দিয়েছেন সাকিব। তার ভাষায়, ‘প্রথম ম্যাচটা আমরা দারুণ খেলেছি। দ্বিতীয় ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী হয়নি। আজকের ম্যাচটা আলাদা হবে। এটা রাতের খেলা, পরিবেশ ভিন্ন হবে। গায়ানার মাঠে গ্যালারি থাকবে ভরপুর। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ।’

নিজের ভূমিকাও স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বললেন, ‘বোলিং এমন একটা জায়গা, যেটা যেকোনো সময় আমি করতে পারি—হোক সেটা পাওয়ারপ্লে, মিডল ওভার কিংবা ডেথ ওভার। ব্যাটিংয়ে যদি টপ অর্ডার ভালো শুরু করে, আমি চাই সেই গতি ধরে রাখতে। আর শুরুটা ভালো না হলে, আমি চাই একটা ভালো জুটি গড়ে তুলতে, যাতে দল বড় সংগ্রহ পায়।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত হলেও সাকিবের শরীরী ভাষা বলে দেয়, এখনো খেলার প্রতি আগ্রহে একটুও ঘাটতি নেই। আর সেটাই হয়তো তার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় রহস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X