শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ এএম
অনলাইন সংস্করণ

যে সমীকরণে সুপার ফোর নিশ্চিত টাইগারদের

আফগানদের গুঁড়িয়ে সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের। ছবি : সংগৃহীত
আফগানদের গুঁড়িয়ে সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের। ছবি : সংগৃহীত

হারলেই এশিয়া কাপ থেকে বিদায়, এমন সমীকরণে মাঠে নেমেছিল টাইগার বাহিনী। জিতলেও বাড়াতে হবে রানরেট। সব চাপকে বুড়ো আঙুল দেখিয়ে আফগানদের বিপক্ষে হেসে খেলেই ম্যাচটা নিজেদের করে সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব বাহিনী।

বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে ৮৯ রানের বড় ব্যবধানে। এই জয়ের ব্যবধানটা বড় না হলে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো সাকিবদের।

ক্রিকেট বিষয়ক সাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য মতে, আফগানদের বিপক্ষে জয়ে ২ পয়েন্ট পাওয়ার সঙ্গে নেট রানরেটও বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের রানরেট এখন (+০.৩৭৩)। তারা এখন 'বি' গ্রুপে তিন দলের মধ্যে দ্বিতীয় নম্বরে। শ্রীলঙ্কার নেট রানরেট (+০.৯৫১) বাংলাদেশের থেকে বেশি, তাই সমান ২ পয়েন্ট নিয়েও এক নম্বরে লঙ্কানরা।

শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তবে ৪ পয়েন্ট নিয়ে তারা সুপার ফোরে যাবে। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও যাবে সুপার ফোরে। আফগানিস্তানের পয়েন্ট তখন থাকবে ০। আর শেষ ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তবে আফগানিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কা তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। কিন্তু বাংলাদেশ বাদ পড়বে না।

কারণ, আফগানিস্তান যদি অল্প ব্যবধানে জেতে, তবে বাংলাদেশের নেট রানরেটকে পেছনে ফেলতে পারবে না। তাদের রানরেট এখন (-১.৭৮০)। অর্থাৎ সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের বেশ বড় ব্যবধানে হারাতে হবে আফগানদের। আর যদি আফগানরা বেশ বড় ব্যবধানে লঙ্কানদের হারিয়েও দেয়, তবু ঝুঁকি নেই বাংলাদেশের। সেক্ষেত্রে নেট রানরেট মাইনাস হয়ে যাবে শ্রীলঙ্কার, বাদ পড়বে তারা।

অর্থাৎ বাংলাদেশের এখন যে নেট রানরেট, শ্রীলঙ্কা বা আফগানিস্তান যে দলই জিতুক, সাকিব বাহিনী সুপার ফোরে খেলবে এটা নিশ্চিত।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১০

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১১

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১২

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৩

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৪

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৫

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৬

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৭

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৮

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৯

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

২০
X