স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শোকের দিনে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। পুরোনো ছবি
বাংলাদেশ ক্রিকেট দল। পুরোনো ছবি

রাষ্ট্রীয় শোকের দিনে মিরপুরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এমন আবহেই আজ সন্ধ্যা ৬টায় সিরিজ নিশ্চিত করার মিশনে মাঠে নামবে টাইগাররা।

প্রথম ম্যাচে সাত উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে সিরিজ জয়। অন্যদিকে পাকিস্তানের সামনে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই।

মিরপুরের ধীর গতির উইকেটে প্রথম ম্যাচে স্পিনারদের দাপট ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের কোচ মাইক হেসন যদিও উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তবে দ্বিতীয় ম্যাচেও উইকেটের স্বভাব-চরিত্রে পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা গেছে।

ফলে বাংলাদেশ আজও প্রথম ম্যাচের বিজয়ী একাদশ নিয়েই মাঠে নামবে বলে প্রবল ধারণা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

শোকের আবহে বিশেষ আয়োজন

আজকের ম্যাচ ঘিরে বিসিবি নিয়েছে বেশকিছু বিশেষ পদক্ষেপ। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন, কালো আর্মব্যান্ড পরে খেলা, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও স্টেডিয়ামের ভেতরে গান-বাজনা বন্ধ রাখা- সবই দেশের শোক প্রকাশের অংশ হিসেবে।

শোকের মধ্যেও মাঠে গড়াতে চলেছে সিরিজ নির্ধারণী লড়াই। তবে টাইগারদের কাছে আজকের ম্যাচ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং এক জাতিগত সম্মান বহনের প্রতীকও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X